বরাক তরঙ্গ, ১৫ জুলাই : শিলচর শহরের আশ্রম রোডের মা কালী লেন এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান প্রসেনজিৎ দাস। কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ করে খোঁজাখুঁজি শুরু করেন। এরপরও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।
প্রসেনজিৎ দাসের স্ত্রী ও মা জানান, নিখোঁজ হওয়ার ১১ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। এ পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি প্রসেনজিৎ দাসের সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে নিকটবর্তী থানায় অথবা শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য।
যোগাযোগ নম্বর: ৬৯০১৮৬৪৮৯৭ / ৭৬৩৬৯৩৪৯৯৬।



