Category: বরাক
পূর্বনির্ধারিত পরিকাঠামো প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে জোর, কাছাড়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ জুলাই : কাছাড় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার জেলা কমিশনারের কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায় এবং জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৈঠকে জেলার চলমান সড়ক ও অবকাঠামো প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি…
শ্যাম সুন্দর আখড়ায় ১৭৩তম রথযাত্রা, ভক্তদের ঢল; মহিলাদের তৈরি ব্যাগের প্রদর্শনী
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ জুলাই : ঐতিহ্যবাহী শ্যাম সুন্দর আখড়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ১৭৩তম রথযাত্রা। বুধবার থেকেই আখড়া প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগমে উৎসবের আবহ তৈরি হয়। রথযাত্রা উপলক্ষে হাজারো ভক্ত, সাধক ও দর্শনার্থীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়। আখড়ার পরিচালন…
করইকান্দি এমএ স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ছাতা বিতরণ
এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৬ জুলাই : সামাজিক দায়বদ্ধতার এক প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেডের উদ্যোগে, লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের সহযোগিতায় এবং যুবতারা শক্তি সংঘ, কাটিগড়ার ব্যবস্থাপনায় করইকান্দি এমএ স্কুলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীর হাতে বিনামূল্যে ছাতা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের কর্মচারীদের সম্মানসূচক…
পাথারকান্দিতে অটো থেকে ইয়াবা উদ্ধার, যুবক গ্রেপ্তার
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ জুলাই : মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা পাথারকান্দি থানার লক্ষীপুর এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি অটো থেকে ৫,৮০০টি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাথারকান্দির বাংলাটিলা গ্রামের বাসিন্দা আফসার আলম (২০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে…
কটামণি বাজারে চুরি, পাঁচ দোকানে হানা; নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ জুলাই: শ্রীভূমি জেলার কটামণি বাজারে ফের সক্রিয় হয়ে উঠেছে চোরচক্র। মঙ্গলবার গভীর রাতে বাজারের প্রাণকেন্দ্রে পরপর পাঁচটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল নগদ অর্থ, মোবাইল ফোন, নতুন কাপড়সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। এক রাতেই একাধিক দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক…
শ্রীভূমিতে নতুন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার খোরশেদ আলম, গোলপাড়ায় বদলি হানিফ এম. কে. আলম
এনএইচএম অসমে বড় প্রশাসনিক রদবদল, বরাকের তিন জেলায় ডিপিএম বদলি মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ জুলাই : রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ন্যাশনাল হেলথ মিশন (এনএইচএম), অসম ছয়টি জেলার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম)-দের বদলির নির্দেশ জারি করেছে। বুধবার মিশন ডিরেক্টর ড. লক্ষ্মণন এস., আইএএস স্বাক্ষরিত সরকারি আদেশে এই প্রশাসনিক রদবদলের ঘোষণা…
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিলচরের তরুণের, শোকের ছায়া তারাপুরে
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : শালগঙ্গা এলাকায় সংঘটিত এক মর্মান্তিক পথদুর্ঘটনায় আহত হয়ে মৃত্যু হল শিলচরের তারাপুর সুমতি লেনের বাসিন্দা ২০ বছর বয়সি সৌম্যজ্যোতি (রিক) নাথের। মঙ্গলবার (১৪ জুলাই) দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৮টায় তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, সৌম্যজ্যোতি…
শিলচর পুর নিগম নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচন-২০২৬ উপলক্ষে বুধবার কাছাড় জেলা প্রশাসন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। অসম রাজ্য নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী দাবি ও আপত্তির নিষ্পত্তি শেষে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশোধন পর্বে প্রাপ্ত সমস্ত দাবি ও আপত্তি কমিশনের নির্ধারিত বিধি অনুসারে…
কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাইকেল আরোহী, গাড়ি চালককে মারধর
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১৫ জুলাই : শিলচর-আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সামনে বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক সাইকেল আরোহী। দ্রুতগতির একটি মারুতি ওয়াগনআর গাড়ি পিছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতায় সাইকেল আরোহী কয়েক ফুট দূরে ছিটকে…
স্বনির্ভর ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা : পরিমল
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ,, ১৫ জুলাই : প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা উপভোক্তাদের শংসাপত্র প্রদান অনুষ্ঠান বুধবার কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে শংসাপত্র তুলে দেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই প্রকল্পের অধীনে মোট ১১০ জন…
