মোরাল পুলিশিঙে আহতদের খোঁজ নিলেন আমিনুল

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুন : মোরাল পুলিশিঙে আহতদের খোঁজখবর নিতে মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং ঘটনার সহ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। হাসপাতাল পরিদর্শনের সময় বিধায়ক চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, “দুর্ঘটনা বা যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাঁদের চিকিৎসায় কোনও ধরনের অবহেলা যাতে না হয়, সেদিকে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করেনআহতদের পরিবারের সদস্যরাও এই সময় নিজেদের বিভিন্ন সমস্যার কথা বিধায়কের কাছে তুলে ধরেন। তিনি ধৈর্য সহকারে তাঁদের কথা শোনেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন।বিধায়কের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাসপাতালের রোগী, স্বজন এবং স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সঙ্কটের সময় জনপ্রতিনিধির এই উপস্থিতি আহত ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সাহস ও আশার সঞ্চার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *