Category: বরাক
আমড়াঘাটে বিরল প্রজাতির অজগর ঘিরে আতঙ্ক, এলেন না বনকর্মীরা
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শনিবার রাত প্রায় ১০টা ৪০ মিনিটে আমড়াঘাটের পার্শ্ববর্তী পাটবাড়ি গ্রামে একটি বিরল প্রজাতির অজগর সাপের দেখা মেলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে সাপটিকে গ্রামের একটি রাস্তায় চলাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণ পর সেটি পাশের একটি বাঁশঝাড়ে উঠে আশ্রয় নেয়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে…
শ্রীকোণা ও জিরিবামে দেশাত্মবোধের আবহে কার্গিল বিজয় দিবস পালন আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শ্রীকোণা ও সংলগ্ন এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে কার্গিল বিজয় দিবস উদযাপন করল আসাম রাইফেলস। দিবসটি উপলক্ষে রবিবার শ্রীকোণায় “রান ফর ইউনিটি”-র আয়োজন করা হয়। এতে আসাম রাইফেলসের জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।…
আড়াই বছরের পুত্রকে টাকায় বিক্রির চেষ্টা, পুলিশের অভিযানে উদ্ধার; গ্রেফতার ৬
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শিলচরে আড়াই বছরের এক শিশুপুত্রকে বিক্রির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বেরেঙ্গা তৃতীয় খণ্ড এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ক্রেতা, বিক্রেতা ও মধ্যস্থতাকারী-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন মহিলা এবং তিনজন পুরুষ রয়েছেন। তবে এই ঘটনার অন্যতম অভিযুক্ত…
বাজারে উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ দুই সন্তানের জননী, উৎকণ্ঠায় পরিবার
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : প্রয়োজনীয় কেনাকাটার জন্য বাজারে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলেন দুই সন্তানের এক জননী। ঘটনাটি পাথারকান্দি থানার অন্তর্গত কলকলিঘাট এলাকার। জানা যায়, গত ২৩ জুলাই দুপুরে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ৩৪ বছর বয়সী রীতা দাস। এরপর আর কোনও খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান…
দক্ষিণ করিমগঞ্জের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমিনুর রশিদ চৌধুরীর বৈঠক
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৫ জুলাই : দক্ষিণ করিমগঞ্জের স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়নকে সামনে রেখে দিসপুরে আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আশোক সিংহলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে এলাকার সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা…
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাত্র-যুব আন্দোলনের বিজয়: এআইডিওয়াইও ও এআইডিএসও
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র-যুব আন্দোলনের ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন (এআইডিওয়াইও) এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। পৃথক বিবৃতিতে দুই সংগঠনই জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে গড়ে ওঠা ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।এআইডিওয়াইও-র সাধারণ…
বরাক উপত্যকায় প্রথমবার সীমান্ত চেতনা মঞ্চের অসম রাজ্য বার্ষিক অধিবেশন, গুরুত্ব পেল সীমান্ত উন্নয়ন ও নিরাপত্তা
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ জুলাই : প্রথমবারের মতো বরাক উপত্যকায় অনুষ্ঠিত হচ্ছে সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের অসম রাজ্য বার্ষিক অধিবেশন। শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)-তে শনিবার শুরু হওয়া দুই দিনের এই অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘সুরক্ষা, স্বাবলম্বন ও একতা’। অধিবেশনে সীমান্তবর্তী এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও শারীরিক প্রশিক্ষণ, সীমান্ত অঞ্চলে গবেষণার প্রসার, জাতীয় সংহতি…
লায়লাপুরে ফের হেরোইন উদ্ধার, আটক ২ যুবক
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শুক্রবার গভীর রাতে অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার করেছে ধলাই থানার পুলিশ। সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত আগাম তথ্যের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ সর্মেশ্বর কুয়রে এবং লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুর…
শিলচরে ফোরাম অব সিভিল পেনশনার্সের স্থানীয় শাখা গঠন, Validation Act বাতিলের দাবি
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শিলচরের মধ্যসহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে শনিবার আয়োজিত এক যৌথ কনভেনশনে “ফোরাম অব সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনস”-এর স্থানীয় শাখা গঠন করা হয়েছে। ছয়টি পেনশনার্স সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কনভেনশন থেকে কেন্দ্রীয় সরকারের প্রণীত “Validation Act of CCS Pension Rules, 1972 (2025)”-কে পেনশনভোগীদের স্বার্থবিরোধী বলে অভিহিত করে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়।…
দিল্লির আন্দোলনে সংহতি জানাতে সরেজমিনে হাজির সিআরপিসির সচিব
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : দেশের শিক্ষাক্ষেত্রে চলমান বিভিন্ন অনিয়ম ও নীতিগত প্রশ্নকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে সিজেপি-র উদ্যোগে অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে সিআরপিসি আসাম। শুক্রবার সংগঠনের সচিব প্রধান সাধন পুরকায়স্থের নেতৃত্বে শিলচর থেকে একটি প্রতিনিধি দল জনতর মন্তরে পৌঁছে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি…
