সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হৃদ্যেশা, ভবিষ্যতে হতে চায় আইএএস আধিকারিক
বরাক তরঙ্গ, ১৩ মে : বুধবার প্রকাশিত হওয়া সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করেছে হাইলাকান্দির বাসিন্দা তথা লালা রুরাল কলেজের বর্তমান অধ্যক্ষ হিমব্রত চক্রবর্তীর কন্যা হৃদ্যেশা চক্রবর্তী। মোট পাঁচটি বিষয়েই লেটার সহ মোট ৯৮ শতাংশ নম্বর পেয়ে শিলচর ডনবস্ক স্কুল থেকে উত্তীর্ণ হয়। হৃদ্যেশা মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯০ নম্বর পেতে সক্ষম হয়। যা…
