বাজারে উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ দুই সন্তানের জননী, উৎকণ্ঠায় পরিবার

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : প্রয়োজনীয় কেনাকাটার জন্য বাজারে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলেন দুই সন্তানের এক জননী। ঘটনাটি পাথারকান্দি থানার অন্তর্গত কলকলিঘাট এলাকার। জানা যায়, গত ২৩ জুলাই দুপুরে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ৩৪ বছর বয়সী রীতা দাস। এরপর আর কোনও খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার।

২৪ জুলাই রীতার শাশুড়ি নমিতা দাস পাথারকান্দি থানায় নিখোঁজ সংক্রান্ত এক অভিযোগ দায়ের করেন।
রীতা দাসের নিখোঁজ হওয়ার ঘটনায় তার দুই ছোট সন্তান, স্বামী সমরজিৎ দাস ও পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *