Category: বরাক
কাঠালতলির হাফিজাবাদ ছবাহি মক্তবে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : অসম-ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলি এলাকার হাফিজাবাদ ছবাহি মক্তবের উদ্যোগে এবারের ছবাহি মক্তব ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছয় শিক্ষার্থীকে সংবর্ধনা ও বিদায় জানানো হয়েছে।শুক্রবার জুমার নামাজের পর হাফিজাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় পরিবেশের পাশাপাশি শিক্ষার গুরুত্ব ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা হয়। কাঁঠালতলি আঞ্চলিক এমারতে শরয়িয়াহ ও…
শ্রীভূমির সেটেলমেন্ট সর্বজনীন কালীবাড়িতে সরকারি নিবন্ধিত বিয়ের সূচনা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী সেটেলমেন্ট সর্বজনীন কালীবাড়ি কমিটি সরকারি অনুমোদন ও নিবন্ধন লাভ করায় এখন থেকে সনাতন ধর্মাবলম্বীরা এই মন্দিরে সম্পূর্ণ বৈদিক আচার-অনুষ্ঠানের মাধ্যমে আইনসম্মতভাবে নিবন্ধিত বিয়ে সম্পন্ন করতে পারবেন। জানা গেছে, চলতি মাসেই সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে বিবাহ নিবন্ধন সম্পাদনের আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেছে সেটেলমেন্ট সর্বজনীন কালীবাড়ি কমিটি।…
শিলচরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দেক আহমদ, খোঁজ নিলেন অজিত সিং
বরাক তরঙ্গ, ২৪ জুলাই: আসামের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান জননেতা সিদ্দেক আহমদ বর্তমানে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান প্রাক্তন মন্ত্রী অজিত সিং। হাসপাতালে পৌঁছে অজিত সিং সিদ্দেক আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কিছু সময় তাঁর সঙ্গে সৌজন্যমূলক আলাপচারিতা করেন। তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন…
উল্টো রথে ব্যাপক উল্লাস হাইলাকান্দিতে
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিমুখর পরিবেশে হাইলাকান্দি শহরে পালিত হলো উল্টো রথযাত্রা। শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী উৎসব। এবারও শহরের পাঁচটি স্থান থেকে রথযাত্রা বের হয়। আদি শিব বাড়ি, বানেশ্বর শিব মন্দির, রাধারমণ সেবাশ্রম, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের রথ এবং হাট বার্টগঞ্জ বাজারের আখড়ার রথ…
ভক্তি, ঐতিহ্য ও সম্প্রীতির আবহে খালোপারে ঐতিহাসিক ১৯৬তম সপ্তরথ যাত্রা সম্পন্ন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : পাথারকান্দির ঐতিহাসিক খালোপারে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যকে ধারণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল জনসমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ১৯৬তম সপ্তরথ যাত্রা মহোৎসব। আষাঢ় মাসের এই ঐতিহ্যবাহী উৎসব উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার ভক্ত, দর্শনার্থী ও সংস্কৃতিপ্রেমীর উপস্থিতিতে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শঙ্খধ্বনি, করতাল, মৃদঙ্গ ও হরিনাম সংকীর্তনের সুরে মুখরিত…
শ্রীভূমিতে দিল্লির ছাত্র আন্দোলনের প্রতি সংহতি, এআইডিএসও-র
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার করিমগঞ্জেও পালিত হলো ‘সংহতি দিবস’। জাতীয় পরীক্ষণ সংস্থা (এনটিএ) বাতিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ছাত্র আন্দোলনের উপর পুলিশি দমন-পীড়ন বন্ধ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে এদিন করিমগঞ্জ শহরের শম্ভু সাগর পার্কে মাতৃভাষা…
স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে জেলা আয়ুক্তের আকস্মিক পরিদর্শন, তিন স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা খতিয়ে দেখলেন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : জেলার সরকারি স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করা এবং সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার আকস্মিকভাবে জেলার তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। পরিদর্শনের আওতায় ছিল এমজি মডেল হাসপাতাল, দুল্লভছড়া, চরগোলা মডেল হাসপাতাল এবং পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (পিএইচসি)। পরিদর্শনের সময়…
লায়লাপুরে বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ২
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২৪ জুলাই: অসম–মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে মাদকের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন, গাঁজা, বিদেশি সিগারেট ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে সাদা পোশাকের একটি বিশেষ দল গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে…
শিলচর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকে দালালির অভিযোগে দুই ব্যক্তি আটক
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দালালির অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাঁদের ঘুংগুর পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হলেন সুমন সিং (৩৬) ও প্রদীপ মাহালী (৩৭)। তাঁদের বাড়ি কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার বিন্নাকান্দি অঞ্চলে। জানা গেছে, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের…
শিলচরে ভক্তিময় পরিবেশে ইসকনের উল্টো রথযাত্রা
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিময় পরিবেশে শুক্রবার শিলচরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে উল্টো রথযাত্রা বা বাহুদা যাত্রা অনুষ্ঠিত হয়। রাঙ্গিরখাড়ি থেকে শুরু হওয়া সুসজ্জিত রথ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা শেষে অম্বিকাপট্টি-স্থিত ইসকন মন্দিরে এসে যাত্রা সম্পন্ন করে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই বাহুদা যাত্রা রথযাত্রার নয় দিন…
