ভাঙ্গারপার বাজার সংলগ্ন শিলচর-কালাইন সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শিলচর-কালাইন জাতীয় সড়কের ভাঙ্গারপার বাজার সংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন চালক ও পথচারীদের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট…

Read More

শ্রীশ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শিলচর অম্বিকাপট্টি স্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরে শুক্রবার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সনাতনী ধর্মীয় রীতিনীতি অনুযায়ী জাঁকজমকভাবে পালিত হয়েছে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বিষ্ণুপূজা ও শিবপূজা অনুষ্ঠিত হয়। দিনের বিভিন্ন সময় ধর্মীয় সঙ্গীত ও হরিনাম সংকীর্তনে ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির কর্তৃপক্ষ প্রায় এক…

Read More

বিক্রমপুরে ওয়াসাক যুব সংঘের উদ্যোগে ফিরা রথ মিলন মহোৎসব, হাজারো ভক্তের সমাগম

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও বিক্রমপুরে ওয়াসাক যুব সংঘের উদ্যোগে বড়খলা ও কাটিগড়া বিধানসভা কেন্দ্রের মধ্যবর্তী এলাকায় সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ফিরা রথ মিলন মহোৎসব। শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই মহোৎসবে হাজারো ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের সূচনায় কুলমণি মিশ্র যজুর্বেদীয় স্বস্তিবাচন মন্ত্র…

Read More

দিল্লির ছাত্র বিক্ষোভকে ঘিরে অভিযোগের প্রতিবাদে শিলচরে প্রগ্রেসিভ ইয়ুথ অব শিলচরের বিক্ষোভ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ জুলাই : নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে অনুষ্ঠিত ছাত্র বিক্ষোভে কথিত অরাজকতা ও দেশবিরোধী স্লোগানের অভিযোগের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন প্রগ্রেসিভ ইয়ুথ অব শিলচর।শনিবার ছাত্রনেতা স্নেহাংশু ভট্টাচার্যের নেতৃত্বে শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র…

Read More

জন সম্প্রীতির বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরে উপকৃত ৫ শতাধিক মানুষ

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : সমাজসেবা ও মানবকল্যাণে অঙ্গীকারবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠন ‘জন সম্প্রীতি’-র উদ্যোগে আশ্রম রোড কীর্তন মাঠে একটি বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে তপোবননগর, দেবপাড়া, চেংকুড়ি, মালিনীবিলসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক মানুষ অংশ নিয়ে চক্ষু পরীক্ষা করান। প্রয়োজনে বিনামূল্যে ওষুধ এবং স্বল্পমূল্যে চশমাও বিতরণ করা হয়। শুক্রবার শিবিরে মানুষের ভিড়…

Read More

হাইলাকান্দির জয়কৃষ্ণপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ২৫টি দোকান

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর বাজারে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ থেকে ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় সর্বস্ব হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন বহু ব্যবসায়ী। একই সঙ্গে দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ বিলম্ব হওয়ায় এলাকাজুড়ে তীব্র…

Read More

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কাটিগড়ায় স্মারকপত্র, ভর্তি ফি মুকুবের দাবি ছাত্র সংগঠনগুলির

এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে ভর্তি ফি মুকুব প্রকল্পে আরোপিত নতুন বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে শুক্রবার কাটিগড়া সার্কল অফিসারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশে পৃথক দুটি স্মারকপত্র প্রদান করেছে বদরপুরের নবীনচন্দ্র কলেজ ছাত্র সংসদ এবং এনএসইউআই কাছাড় জেলা কমিটি। ছাত্র সংগঠনগুলির অভিযোগ, নতুন নিয়মের…

Read More

ঘুংগুর রাধা সুদর্শন জিউর মন্দিরে ভক্তিভরে পালিত ফিরা রথ, হাজারো ভক্তের সমাগম

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শিলচরের ঘুংঘুরস্থিত ঐতিহ্যবাহী রাধা সুদর্শন জিউর মন্দিরে শুক্রবার ফিরা রথ উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ পূজার্চনা, যজ্ঞ, ভজন-কীর্তন, আরতি এবং মহাপ্রসাদ বিতরণকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক অনন্য ভক্তিময় পরিবেশ।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে নিয়ে বের হওয়া বর্ণাঢ্য…

Read More

​হাইলাকান্দির জেলা উন্নয়ন কমিটির বৈঠকে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব

জনসংযোগ, হাইলাকান্দি।​বরাক তরঙ্গ, ২৪ জুলাই : হাইলাকান্দি জেলায় চলমান সরকারি প্রকল্প, পরিকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন বিভাগের কাজের অগ্রগতি সম্পর্কে এক বিস্তৃত পর্যালোচনা করতে শুক্রবার হাইলাকান্দিতে জেলা উন্নয়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ​বৈঠকে সভাপতিত্ব করে ​জেলা কমিশনার জয় বিকাশ বিভাগ গুলিকে তাদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে, স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং জনসেবা সঠিকভাবে পৌঁছে দিতে বেশ…

Read More

শ্রীকোণায় আসাম রাইফেলসের ‘মনসুন ক্যাম্প ২০২৬’

বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শিশুদের বর্ষাকালীন ছুটিকে আনন্দময় ও শিক্ষণীয় করে তুলতে শ্রীকোণায় এক সপ্তাহব্যাপী ‘মনসুন ক্যাম্প ২০২৬’-এর আয়োজন করেছে আসাম রাইফেলস। ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই শিবিরে অংশগ্রহণকারী শিশুদের জন্য সৃজনশীলতা, শিক্ষা, শারীরিক সক্ষমতা এবং বিনোদনের সমন্বয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সপ্তাহজুড়ে শিশুদের জন্য ‘পেইন্ট বাই নাম্বার’, ব্রাশ পেইন্টিং, আগুন…

Read More