Category: বরাক
স্বাধীনতা দিবস উদযাপনে শ্রীভূমি জেলা প্রশাসনের জোর প্রস্তুতি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৭ জুলাই : ভারতের ৮০তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে শ্রীভূমি জেলা প্রশাসন। সোমবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা-স্তরের প্রস্তুতি সভায় স্বাধীনতা দিবসের সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় জেলা আয়ুক্ত বলেন,…
শ্রীভূমিতে উজান অসমের বন্যায় মৃতদের স্মরণে শোক এআইডিএসও’র
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৭ জুলাই : উজান অসমের ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মরণে এবং দুর্গতদের প্রতি সংহতি জানিয়ে শ্রীভূমি শহরে শোক ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করল এআইডিএসও করিমগঞ্জ জেলা কমিটি। শহরের ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকায় অস্থায়ী শোকবেদী নির্মাণ করে নিহতদের প্রতি নীরবতা পালন, পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে বক্তারা উজান…
চুড়াইবাড়ি ৩ কোটির নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার, ধৃত এক
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ ২৭ জুলাই : মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য অর্জন করল অসম পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের গুরুত্বপূর্ণ চুড়াইবাড়ি আন্তঃরাজ্য চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় বিপুল পরিমাণ কোডিন ফসফেটযুক্ত নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৩১,৬৫০ বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক কালোবাজারি মূল্য…
ভর্তি ফি মুকুবের দাবিতে কাছাড় কলেজে পড়ুয়াদের বিক্ষোভ
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ জুলাই : ভর্তি ফি মুকুবের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন শিলচর কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা। সোমবার কলেজের প্রধান প্রবেশদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারী পড়ুয়ারা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান ভর্তি প্রক্রিয়ায় ধার্য করা ফি অনেকের পক্ষেই বহন করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে যেসব…
কেডি রড ইন্ডাস্ট্রিতে বিস্ফোরণকাণ্ড : গুয়াহাটি থেকে গ্রেফতার পরিচালক, হাজতে ঠাঁই ৫ জনেরই
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : উধারবন্দ পানগ্রামের রড ইন্ডাস্ট্রি কেডি গ্লোবাল ইনফ্রাস্টাকচারে বিস্ফোরণের ঘটনায় গুয়াহাটিতে গ্রেফতার করা হয় মালিকপক্ষের এক পরিচালককে। সোমবার গ্রেফতারের পর বিমানে গুয়াহাটি থেকে শিলচরে নিয়ে আসা হয় পরিচালক রাকেশকুমার সুরানাকে। এ দিকে, রবিবার ঘটনার দিন ম্যানেজার আমিরচান্দ জাহাঙ্গীর, রাজেন্দ্র চৌরাসিয়া সহ চারজনকে গ্রেফতার করা হয়। সোমবার পাঁচ জনকে আদালতে তোলা হলে…
১৮০ বছর পর অসমে পুনরাবিষ্কৃত বিরল উদ্ভিদ ‘রুঙ্গিয়া মাস্টারসি’
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : দীর্ঘ ১৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অসমে পুনরাবিষ্কৃত হলো অত্যন্ত বিরল উদ্ভিদ প্রজাতি ‘রুঙ্গিয়া মাস্টারসি’। এই পুনরাবিষ্কার করে আসাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের গবেষকেরা উত্তর-পূর্ব ভারতের উদ্ভিদবিজ্ঞানের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন। গবেষক কঙ্কন কুমার দাস ও অধ্যাপক দেবজ্যোতি ভট্টাচার্যের যৌথ গবেষণায় অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা পাহাড় অঞ্চলের এক…
কারখানায় বিস্ফোরণ: নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস গোয়ালার
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : কাছাড় জেলার উধারবন্দের পানগ্রামে অবস্থিত কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রড ইন্ডাস্ট্রিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত তিন শ্রমিকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান বিধায়ক রাজদীপ গোয়ালা। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশে সোমবার বিধায়ক গোয়ালা নিহত তিন শ্রমিক কিরণ মুণ্ডা, অপু বড়াইক ও শ্যামল গোড়ের পরিবারের খোঁজখবর…
কাটিগড়া হেরোইনসহ দুই পাচারকারী গ্রেফতার
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : কাছাড় জেলার কাটিগড়া থানার পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য এসেছে। সোমবার ৬ নম্বর জাতীয় সড়কের কাটিগড়া চৌরঙ্গী এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১০টি প্যাকেটে থাকা মোট ১২৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। পাশাপাশি দু’টি মোবাইল ফোন এবং AS-07-Q-9101 নম্বরের একটি সুইফট গাড়িও বাজেয়াপ্ত করা…
বকেয়া পরিশোধ ও দাবি বাস্তবায়নে ৭ দিনের আলটিমেটাম আশাকর্মীদের, গণআন্দোলনের হুঁশিয়ারি
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ জুলাই : দীর্ঘদিনের বকেয়া সম্মানী পরিশোধ, চাকরি নিয়মিতকরণ এবং বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে রাজ্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন কাছাড় জেলার আশাকর্মীরা। সোমবার সাদৌ অসম আশাকর্মী কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। স্মারকলিপিতে আশাকর্মীদের চাকরি নিয়মিত…
ময়নারবন্দ বিকল্প রেলপথকে জাতীয় প্রকল্প ঘোষণার দাবিতে সরব আইনজীবী ধর্মানন্দ দেব
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : বরাক উপত্যকা ও উত্তর-পূর্বাঞ্চলের দীর্ঘমেয়াদি রেল যোগাযোগের নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে ১৪৭ কিলোমিটার দীর্ঘ লংকা-ময়নারবন্দ (শিলচর) বিকল্প রেলপথ প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি বিস্তারিত স্মারকপত্র ডাকযোগে প্রেরণ করেছেন শিলচরের বিশিষ্ট আইনজীবী ও জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য ধর্মানন্দ দেব। একই সঙ্গে স্মারকপত্রের…
