বোয়ালি নদীতে অবৈধ বাঁধ, জলের তলায় হাজারো বিঘা চাষের জমি

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : ভুবন পাহাড় থেকে প্রবাহিত একাধিক নালার জল একত্রিত হয়ে বোয়ালি নদীর সৃষ্টি হয়েছে। নদীটি সোনাই বিধানসভা এলাকার দিদারখুশ জিপির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বোয়ালি চা বাগান অতিক্রম করে আমজুর নদীতে গিয়ে মিশেছে। অভিযোগ, বোয়ালি নদীর মোহনায় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করছেন।…

Read More

খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু গণেশ চতুর্দশী মহোৎসবের প্রস্তুতি স্বামী বিবেকানন্দ স্মৃতি সংঘের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : রাখি পূর্ণিমার পুণ্য তিথিতে বৃহস্পতিবার খুঁটি পূজার মধ্য দিয়ে গণেশ চতুর্দশী মহোৎসবের প্রস্তুতির সূচনা করল স্বামী বিবেকানন্দ স্মৃতি সংঘ। প্রতি বছরের মতো এবারও একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতে উঠতে চলেছেন সংঘের সদস্যরা। ধর্মীয় রীতিনীতি মেনেই এদিন সম্পন্ন হয় খুঁটি পূজা। এবারের আয়োজনকে…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিলচরে আইন সচেতনতা শিবির

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : যুবসমাজের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিলচরে দু’টি আইন সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। ‘জাগৃতি স্কিম, ২০২৫—সশক্ত যুবসমাজ, শক্তিশালী ভারত’-এর আওতায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আইন সহায়তা ক্লিনিকের উদ্যোগে, জেলা আইনসেবা কর্তৃপক্ষ, কাছাড়ের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। সরকারি গার্লস হাইস্কুল ও এমপি স্কুল, শিলচর এবং…

Read More

জাতীয় ক্রীড়া দিবসে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ‘খেল কি বাত, পিএম মোদির সাথ’ কর্মসূচি

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘খেলো ইন্ডিয়া ডায়ালগ—খেল কি বাত, পিএম মোদির সাথ’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিল গুরুচরণ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ,…

Read More

সাবডার্মাল ইমপ্ল্যান্টের মাধ্যমে পরিবার পরিকল্পনায় নতুন অধ্যায়ের সুচনা কাছাড়ে

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : কাছাড় জেলায় পরিবার পরিকল্পনা পরিষেবায় যুক্ত হল এক নতুন দিগন্ত। মহিলাদের জন্য দীর্ঘমেয়াদি ও প্রত্যাবর্তনযোগ্য গর্ভনিরোধক পদ্ধতি হিসেবে চালু করা হয়েছে সিঙ্গল-রড সাবডার্মাল কনট্রাসেপটিভ ইমপ্ল্যান্ট। এই পদ্ধতির মাধ্যমে গর্ভধারণ রোধে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সুরক্ষা পাওয়া যাবে। বুধবার শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এসএম দেব সিভিল হাসপাতাল এবং শিলচরের ছোট…

Read More

ধর্মপ্রাণ সন্তোষ দেবের প্রয়াণে শোকের ছায়া কাটিগড়ার জগদীশপুরে

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগদীশপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হলেন ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী তথা এলাকার সুপরিচিত ধর্মপ্রাণ ব্যক্তিত্ব সন্তোষ দেব। দীর্ঘদিন ধরে কর্কট রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন তিনি। অবশেষে বুধবার রাত ৭টা ২০ মিনিটে জগদীশপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর…

Read More

ভুয়ো সার্টিফিকেটধারী স্বাধীনবাজার জিপি সভানেত্রীর ভূমিকা নিয়ে সরব ব্লক কংগ্রেস

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : স্বাধীন বাজার জিপি সভানেত্রী রুবা বেগম লস্করের ভূমিকা নিয়ে সরব হলো সোনাই ব্লক কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে ব্লক কংগ্রেস কর্মকর্তারা জিপি সভানেত্রীকে নিশানা করেন। ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমদ লস্কর বলেন, ২৫ আগস্ট সামাজিক যোগাযোগ  মাধ্যমে রুবা বেগম নাকি কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগ…

Read More

হরিবাসরে পুকুর থেকে জলমিত্রের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : শ্রীভূমির পাথারকান্দি থানাধীন বৈঠাখাল জিপির হরিবাসর এলাকায় পুকুর থেকে এক জলমিত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম পূর্ণ গোয়ালা (৫৫)। বৃহস্পতিবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ সময় বাড়ি না ফেরায়…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে ‘খেল কি বাত’ সরাসরি সম্প্রচার

জীবনের লক্ষ্য পূরণে ইতিবাচক মানসিকতা জরুরি : উপাচার্য পন্থ_____ বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : কিংবদন্তি ভারতীয় হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অংশ হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ড ও জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) সেল-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত হল ‘খেলো ইন্ডিয়া সংবাদ ২০২৬’। বেলা ১০টা থেকে শুরু…

Read More

চাকরি স্থায়ীকরণের দাবিতে ফের আমরণ অনশনে এনআইটি শিলচরের অস্থায়ী কর্মীরা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : চাকরি স্থায়ীকরণের দাবিতে ফের অনির্দিষ্টকালীন অনশনে বসলেন এনআইটি শিলচরের অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার থেকে ছয়জন কর্মী আমরণ অনশন শুরু করেছেন। তাঁদের সমর্থনে এনআইটি ওয়ার্কার্স ইউনিয়নের অন্যান্য সদস্যরাও আন্দোলনস্থলে অবস্থান করছেন। জানা গেছে, একই দাবিতে গত ১০ আগস্ট থেকে ধরনায় বসেছিলেন ইউনিয়নের সদস্যরা। আন্দোলনের মধ্যে ১৩ আগস্ট বড়খলার বিধায়ক কিশোর…

Read More