ক্যাপিটাল পয়েন্টে থাকা স্মারক স্তম্ভ অবহেলায় ধুঁকছে
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল ক্যাপিটাল পয়েন্টে অবস্থিত স্মারক স্তম্ভের ফলক ভেঙে পড়ে চরম অবহেলার চিত্র সামনে এল। রোটারি সংলগ্ন এই স্তম্ভটির মার্বেল পাথরে খোদাই করা স্মারক লিপিগুলি ভেঙে গিয়ে বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কয়েক বছর আগে নির্মিত এই স্মারক স্তম্ভটি শহরের গৌরব ও ঐতিহ্যের প্রতীক হিসেবে স্থাপন…
