হাইকোর্ট বেঞ্চের দাবিতে সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান লক্ষীপুরে

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১৪ জুন : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের দাবিকে আরও জোরদার করতে রবিবার লক্ষীপুরে সচেতনতা সভা ও গণস্বাক্ষর সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়। হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কেন্দ্রীয় কমিটির নির্দেশে এবং লক্ষীপুর ইউনিট কমিটির ব্যবস্থাপনায় লক্ষীপুর পুরসভার কনফারেন্স হলে এই কর্মসূচির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পয়লাপুল নেহরু…

Read More

খুলিবস্তি কোণাটিলায় ভাঙাচোরা রাস্তা, শিক্ষা, পানীয়জল সঙ্কটে বিপর্যস্ত জনজীবন

বরাক তরঙ্গ, ১৪ জুন : দেশের স্বাধীনতার ৭৮ বছর অতিক্রান্ত হলেও মৌলিক পরিকাঠামোর অভাবে এখনও চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মাছিমপুর জিপির নবম খণ্ডের খুলিবস্তি কোণাটিলা এলাকার বাসিন্দারা। প্রায় পাঁচ শতাধিক পরিবারের বসবাসকারী এই জনপদে দীর্ঘদিন ধরে বেহাল যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার অনুপযুক্ত পরিবেশ এবং নিরাপদ পানীয়জলের সংকট জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রায়…

Read More

নিলামবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে আমিনুর রশিদ চৌধুরীকে গণসংবর্ধনা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ জুন : দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণে ধারাবাহিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ নিলামবাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে গণসংবর্ধনা প্রদান করা হয়। রবিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রথমবারের মতো বিপুল জনসমর্থন নিয়ে বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই দক্ষিণ করিমগঞ্জের সার্বিক…

Read More

শিলচরে মেডিল্যান্ড এক্সপ্রেসের চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ১৪ জুন : শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষের উপস্থিতিতে মেডিল্যান্ড এক্সপ্রেসের উদ্যোগে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা শিবিরে ব্যাপক সাড়া মিলেছে। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতামূলক দিকনির্দেশনার সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। আয়োজক সূত্রে জানা গেছে, শিবিরে বিভিন্ন বয়সী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের…

Read More

চুরির ঘটনায় তদন্তে নেমে সাফল্য পুলিশের, গ্রেফতার কিয়াম-অভিজিৎ

বরাক তরঙ্গ, ১৪ জুন: শিলচর শহরের মেহেরপুর এলাকার একটি শিবমন্দিরে সংঘটিত চুরির ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে শিলচর পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল ঘুংগুর এলাকার বাসিন্দা আব্দুল বাসিত ওরফে কিয়াম (৩৭) এবং রংপুর শান্তিপাড়ার অভিজিৎ দাস ওরফে গান্ধী (২১)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত…

Read More

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন শিলচর, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

রূপক চক্রবর্তী, শিলচর। বরাক তরঙ্গ, ১৪ জুন : রবিবার সকালে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়েছে শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, লিংক রোড, সোনাই রোড, বিলপার, শ্যামাপ্রসাদ রোডসহ একাধিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন পথচারী, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। বৃষ্টির জলে রাস্তা ডুবে…

Read More

ভাগাবাজারে যানজটকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত লরি চালক ও খালাসি

বরাক তরঙ্গ, ১৩ জুন : ধলাই থানার অন্তর্গত ভাগাবাজারে যানজটকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এক খালি লরির চালক ও খালাসির উপর হামলার ঘটনায় তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিজোরাম দিক থেকে আসা একটি খালি লরি ভাগাবাজার এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন দুই যুবক। বাজারের…

Read More

আলগাপুরে কিশোর নাথকে সংবর্ধনা, গৌর-নিতাই মন্দিরের ৫ লক্ষ অনুদানের ঘোষণা

বরাক তরঙ্গ, ১৩ জুন : রাজনগর জিপির অন্তর্গত আলগাপুর গ্রামে শনিবার গৌর-নিতাই মন্দির প্রাঙ্গণে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় জনগণ ও স্বনির্ভর গোষ্ঠীর (সেলফ-হেল্প গ্রুপ) মহিলাদের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিধায়ক কিশোর নাথকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকোণা মণ্ডলের সভাপতি জয়প্রকাশ সিনহা, সংশ্লিষ্ট পঞ্চায়েতের সভানেত্রী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং…

Read More

হাইকোর্টের স্থায়ী বেঞ্চের দাবিতে গণস্বাক্ষর অভিযান জোরদার, মেহেরপুরে সভা

বরাক তরঙ্গ, ১৩ জুন : বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও জনমুখী করে তুলতে গণস্বাক্ষর অভিযান চালিয়ে যাচ্ছে “হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন কমিটি”-র কাছাড় জেলা শাখা। গত ৩০ মে থেকে শুরু হওয়া এই অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় শিলচরের শিবালিক পার্কের দুর্গা মণ্ডপে এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির লক্ষ্য প্রায় ২৫ হাজার…

Read More

অবসরপ্রাপ্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক সুদীপ জ্যোতি দাস প্রয়াত, শোক স্বাস্থ্য বিভাগে

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ জুন : কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুদীপজ্যোতি দাস আর নেই। স্বল্প রোগভোগে শনিবার সকাল ১০-৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০২১ সালের ২১ এপ্রিল তিনি যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের পদ থেকে স্বেচ্ছাবসর নেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সহ…

Read More