Category: বরাক
নুননগরে দলবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক, তদন্তে পুলিশ
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : কাছাড় জেলার কাটিগড়া থানার অন্তর্গত নুননগরে দলবদ্ধ হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলায় মকসুদ আমিন বড়ভূঁইয়া নামে এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কাটিগড়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে আব্দুল বক্কর বড়ভূইয়া, তাজির আলি বড়ভূইয়া ও আইনুল হক বড়ভূইয়াকে অভিযুক্ত হিসেবে…
সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু, ডলু মহাসড়ক অবরোধ, উত্তেজনা
হাসপাতালে নিয়ে যাবে বলে মাঝ রাস্তায় ফেলে যায় দুর্ঘটনায় আহত মহিলাকে অটোচালক রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : অটো চালকের অমানবিক কাণ্ড। মহিলাকে ধাক্কা মেরে আহত করে হাসপাতালে নিয়ে যাবে বলে মাঝ রাস্তায় জঙ্গলে ফেলে চলে যায়। পরবর্তীতে খবর পেয়ে মহিলার পরিবারের লোকরা মেডিক্যাল নিয়ে গেলে শুক্রবার মহিলার মৃত্যু ঘটে। এ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র…
চুরাইবাড়িতে কন্টেনার লরি থেকে কফ সিরাপ উদ্ধার, আটক ৩
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের গুরুত্বপূর্ণ চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি কন্টেনার লরি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কোডিন ফসফেটযুক্ত কফ সিরাপ। ঘটনায় ১,২০০ বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করার পাশাপাশি মাদক পাচারের অভিযোগে তিনজনকে আটক করেছে বাজারিছড়া থানার…
শিলচরে সারা রাত থানায় বহিষ্কৃত বিজেপি যুবনেতা তথা সমাজকর্মী, সকালে মুক্তি
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : শিলচরের বহিষ্কৃত বিজেপি যুবনেতা তথা সমাজকর্মী প্রসেনজিৎ দেবকে সারা রাত সদর থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে তাঁকে পুলিশ মুক্তি দেয়। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে থানায় পৌঁছানোর পর দীর্ঘ সময় তাঁকে থানায় বসিয়ে রাখা হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করারও সুযোগ দেওয়া হয়নি। পরিবার সূত্রে জানা গেছে, ২৬…
সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে হাইলাকান্দি কল্যাণ আশ্রমে রাখিবন্ধন উৎসব উদযাপন
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : ভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা নিয়ে হাইলাকান্দির কল্যাণ আশ্রমে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো পবিত্র রাখীবন্ধন উৎসব। কল্যাণ আশ্রমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আশ্রমের ছাত্রাবাসের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, দেশাত্মবোধক সঙ্গীত ও গীতা শ্লোকপাঠ উপস্থিত সকলের মধ্যে উৎসবের আবহ সৃষ্টি করে। একইসঙ্গে রাখীবন্ধনের অন্তর্নিহিত তাৎপর্য ও সমাজজীবনে এর প্রাসঙ্গিকতা…
স্বামী বিবেকানন্দের আদর্শে যুবসমাজকে মূল্যবোধ, চরিত্র ও সেবার চেতনায় গড়ে তোলার আহ্বান
হাইলাকান্দিতে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে যুব সম্মেলন_______ বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : যুবসমাজের মধ্যে মূল্যবোধ, চরিত্র গঠন, নেতৃত্ব, সেবা ও আত্মনির্ভরতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে বৃহস্পতিবার হাইলাকান্দির শ্রীরামকৃষ্ণ সেবা সমিতিতে অনুষ্ঠিত হলো এক যুব সম্মেলন। যুব বিভাগ, শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি, হাইলাকান্দির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে স্বামী বিবেকানন্দের জীবন, আদর্শ ও চিন্তাধারাকে অনুসরণ করে যুবসমাজকে দেশ…
লক্ষীছড়ায় ৬ দিন ধরে বন্ধ শতাধিক পাথর বোঝাই ডাম্পার, বৈধ কাগজপত্রের পরও আটকে থাকায় ক্ষোভ চালকদের
শমীন্দ্র পাল, কাটিগড়াবরাক তরঙ্গ, ২৭ আগস্ট : অসম সরকারের নতুন পরিবেশ ও বন বিভাগের নিয়ম মেনে রাজস্ব জমা দিয়ে ‘ব্রাউন টিপি’ সংগ্রহ করার পরও মেঘালয় থেকে ত্রিপুরাগামী শতাধিক পাথর বোঝাই ডাম্পার লক্ষীছড়ায় আটকে থাকার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। টানা পাঁচ-ছয় দিন ধরে জাতীয় সড়কের পাশে ডাম্পারগুলি দাঁড়িয়ে থাকায় চালকদের মধ্যে ক্রমশ বাড়ছে ক্ষোভ। পরিস্থিতি দ্রুত…
হাইলাকান্দিতে ডিডিসি-র সভায় চিনি-পেয়াজের বাজার দর নিয়ন্ত্রণে রাখার নির্দেশ
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : হাইলাকান্দির জেলা কমিশনার জয় বিকাশের সভাপতিত্বে ডিসি কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ জেলা উন্নয়ন কমিটির (ডিডিসি) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার চলমান ফ্ল্যাগশিপ প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন এবং অপরিহার্য নাগরিক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এই পর্যালোচনা বৈঠকে জেলা উন্নয়ন কমিশনার (ডিডিসি) নরসিং বে, সহকারী কমিশনারবৃন্দ এবং সমস্ত…
মিজোরামে ট্রাক চলাচল নিয়ে টানাপোড়েন, ‘স্টিয়ারিং ছোড়ো’ আন্দোলনের ডাক শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : মিজোরামে পণ্য পরিবহণকে কেন্দ্র করে এবার বড়সড় টানাপোড়েনের আশঙ্কা দেখা দিয়েছে। অসমের ট্রাকচালকদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে—এমন অভিযোগ তুলে বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন। আগামী রবিবার থেকে ‘স্টিয়ারিং ছোড়ো’ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে সংগঠনটি।অ্যাসোসিয়েশনের অভিযোগ, বিভিন্ন সময়ে অসমের ট্রাককে মিজোরামে পণ্য নিয়ে প্রবেশে বাধা…
বরাক নদীতে তলিয়ে যাওয়া রোহিতের মৃতদেহ উদ্ধার, দুই কিশোরকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ আগস্ট: শিলচরের অন্নপূর্ণা ঘাটের ওপারে দুধপাতিল এলাকায় বরাক নদীতে তলিয়ে যাওয়া কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির পড়ুয়া রোহিত সিং (১৪)-এর মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার অদূরে মাছুঘাট এলাকায় নদীতে ভেসে ওঠে রোহিতের দেহ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্তের পর ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে রোহিতের…
