ভুয়ো সার্টিফিকেটধারী স্বাধীনবাজার জিপি সভানেত্রীর ভূমিকা নিয়ে সরব ব্লক কংগ্রেস

Spread the news

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : স্বাধীন বাজার জিপি সভানেত্রী রুবা বেগম লস্করের ভূমিকা নিয়ে সরব হলো সোনাই ব্লক কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে ব্লক কংগ্রেস কর্মকর্তারা জিপি সভানেত্রীকে নিশানা করেন। ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমদ লস্কর বলেন, ২৫ আগস্ট সামাজিক যোগাযোগ  মাধ্যমে রুবা বেগম নাকি কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন বলে প্রচার করা হয়। এতে ব্লক কংগ্রেস সভাপতির অভিযোগ রুবা বেগম লস্কর কংগ্রেসের কোন সাধারণ সদস্য নন।অথচ কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগদানের ঘটনা অপপ্রচার বলে মন্তব্য করেন। ব্লক সভাপতির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে হলফনামায় ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে ছিলেন স্বাধীন বাজার জিপির ৩ নম্বর গ্রুপ সদস্যা তথা জিপি সভানেত্রী  রুবা বেগম লস্কর। ঘটনাক্রম নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পরাজিত জনৈক ব্যক্তি জেলা পরিষদে অভিযোগ দায়ের করেছিলেন। এমনকি পঞ্চায়েত আইন লঙ্ঘন করার অভিযোগে হাইকোর্টে মামলা হয় বলে অভিযোগ তোলেন ব্লক সভাপতি। আসলে ভুয়ো সার্টিফিকেট ঘটনা থেকে রক্ষা পেতে বিজেপিতে যোগদান করতে গিয়ে কংগ্রেসের গায়ে তকমা লাগানোর মত অপপ্রচার বলে মন্তব্য করেন। এমনকি সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপি দলে যোগদানের নাটকীয় পর্বে মকবুল হোসেন (মুকলি) নামের ব্যক্তি নিজেকে জিপি সভানেত্রীর প্রতিনিধি দাবি করে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন এমন দাবির কঠোর সমালোচনা করেন জেলা কিষান কংগ্রেস সভাপতি বাবুল আহমদ বড়ভূইয়া।

তিনি বলেন, পঞ্চায়েত আইনে সভানেত্রীর প্রতিনিধি নিয়োগের কোন অনুমতি নেই। মুকলির স্বঘোষিত প্রতিনিধি দাবি পঞ্চায়েত আইনের পরিপন্থী। এছাড়া মুকলি কংগ্রেসের সাধারণ সদস্য নয়। কিন্তু বৌদির ভুয়ো সার্টিফিকেট অভিযোগে জিপি সভানেত্রী পদ সহ গ্রুপ সদস্য পদ বাতিল হওয়া নিশ্চিত জেনে প্রাণ রক্ষায় বিজেপিতে যোগদান করে সোনাইর বিধায়ক আমিনুল হক লস্করকে ব্যর্থ বিধায়ক আখ্যা দেওয়া মুকলিকে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, জিপি সভানেত্রী পদ খোয়ানোর ভয়ে বিজেপিতে যোগদান করেও নিস্তার হবে না বলে হুশিয়ারি দেন। তিনি আরও বলেন, শিক্ষা বিভাগ থেকে কাছাড় জেলা পরিষদ সিইইও কাছে প্রেরণ করা রিপোর্ট মতে রুবা বেগম লস্করের সার্টিফিকেট ভুয়ো ইতিমধ্যে প্রমান হয়েছে। এমনকি রুবার ভুয়ো সার্টিফিকেট অভিযোগ ফাইল জেলা পরিষদ থেকে ইতিমধ্যে জেলা শাসককের কাছে পৌছে গেছে। প্রাণ রক্ষায় বিজেপির ওয়াসরুমে ঢুকলেও আইন তার নিজস্ব পথে চলবে আর কারও চাপে ফাইল চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে যদিও শেষ পর্যন্ত রুবা বেগম জিপি সভানেত্রী পদ সহ গ্রুপ সদস্য পদ  খোয়াবেন বলে মন্তব্য করেন জেলা কংগ্রেস সহ-সভাপতি খসরু আলম চৌধুরী।

জেলা কংগ্রেস সহ-সভাপতি লিলিমা বেগম লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, জেলাপরিষদ সদস্য সাহিন আহমদ লস্করকে নিশানা করে বিধায়ক আমিনুল হক লস্করের উন্নয়ন কাজের সমালোচনা না করে নিজের উন্নয়ন কাজে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। সভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সহ-সভাপতি মহিম উদ্দিন লস্কর, সোনাই শহর মণ্ডল কংগ্রেস সভাপতি শাহাদাত হোসেন লস্কর, স্বাধীন বাজার জিপি মণ্ডল কংগ্রেস সভাপতি কবির উদ্দিন লস্কর প্রমুখ।

এদিকে, প্রাপ্ত রেকর্ড মতে পঞ্চায়েত নির্বাচন হলফনামায় ফেইক সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগে নগাঁও জেলার রঙ্গাপানি জিপির নির্বাচিত গ্রুপ সদস্যা কুহিনুর খাতুনের সদস্যা পদ বাতিল হয়।২০২৬ সালের ১৯ জুন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিকের নির্দেশে কুহিনুর খাতুনের ভুয়ো সার্টিফিকেট অভিযোগে গ্রুপ সদস্য পদ বাতিল করেন। এখানে ভুয়ো সার্টিফিকেট অভিযোগ প্রমাণ হওয়ার পরও স্বাধীন বাজার জিপি সভানেত্রী রুবার বেগমের বিরুদ্ধে অভিযোগ ফাইলটি রহস্য জনক ভাবে  ধামাচাপা দেওয়া হচ্ছে বলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *