Category: বরাক
কাছাড় কলেজের হিজাব বিতর্কে মুখ খুললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ
‘ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়, শিক্ষার ক্ষেত্রে সকলের অধিকার সমান’______ শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : শিলচরের কাছাড় কলেজে হিজাব পরা নিয়ে এনএসইউআই ও এবিভিপির মধ্যে সাম্প্রতিক তুমুল বিতর্ক এবং সেই ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দির আলগাপুরের বিধায়ক জুবায়ের এনামের প্রতিবাদ কর্মসূচির পর এবার বিষয়টি নিয়ে সরব হলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। হিজাব ইস্যুতে নিজের…
রাধামাধব কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ঘিরে উত্তেজনা, সময় পেরিয়ে ফর্ম গ্রহণের অভিযোগ ABVP-র
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট: শিলচর রাধামাধব কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে—এমন অভিযোগ তুলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । ABVP-র অভিযোগ, শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনী নির্দেশিকা অনুযায়ী বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা…
রামনগরের আনোয়া বিলের দূষিত জল নিয়ে উদ্বেগ, বিধায়কের দ্বারস্থ
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : রামনগর এলাকার আনোয়া বিলের দূষিত জলের সমস্যা নিরসনে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়ের কাছে স্মারকলিপি প্রদান করল তারাপুর-রামনগর এলাকার ৯টি জল সরবরাহ প্রকল্পের পরিচালনা কমিটি। বৃহত্তর রামনগর এলাকায় বরাক নদী থেকে কাঁচা জল সরবরাহের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা। বিধায়ক দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয়…
শিলচরে দুই মাদকের আস্তানায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মহিলা, পলাতক স্বামীরা
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট: শিলচর শহরের দুটি পৃথক মাদকের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওয়াটার ওয়ার্কস রোড এবং রংপুর প্রথম খণ্ড এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযানের সময় তাদের স্বামীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে…
সুতারকান্দি বিএসএফ ক্যাম্পে ভাবগম্ভীর পরিবেশে রক্ষা বন্ধন উদযাপন খুশি স্মৃতি সংস্থা’র
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : পবিত্র রক্ষা বন্ধন উপলক্ষে শুক্রবার শ্রীভূমি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের সুতারকান্দি বিএসএফের ১৭১ নম্বর ব্যাটেলিয়ন ক্যাম্পে ভাবগম্ভীর পরিবেশে দিনটি উদযাপন করা হয়। সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেই এই বিশেষ আয়োজন করা হয়। শ্রীভূমির অগ্রণী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘খুশি স্মৃতি সংস্থা’র…
শ্রীভূমিতে জাতীয় নারী সমতা দিবস উদযাপন ও ‘জেন্ডার রিসোর্স সেন্টার’-এর উদ্বোধন
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : জাতীয় নারী সমতা দিবস উপলক্ষে বুধবার লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন এবং নারী অধিকার সুরক্ষায় এক বিশেষ পদক্ষেপ হিসেবে শ্রীভূমি জেলার মালেগড় ব্লকের অন্তর্গত কুশিয়ারা মডেল সিএলএফ-এর অধীনে ‘জেন্ডার রিসোর্স সেন্টার’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অসম রাজ্যিক গ্রামীণ জীবিকা মিশন বা এএসআরএলএম-এর অধীনে প্রতিষ্ঠিত এই জেন্ডার রিসোর্স সেন্টারটি তৃণমূল স্তরে লিঙ্গ…
ইমাম নির্বাচন ঘিরে কালাইনে মসজিদে তুমুল সংঘর্ষ-ভাঙচুর, মহিলা সহ আহত একাধিক
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : মসজিদের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল কাছাড় জেলার কালাইন। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ভূঁইয়া বাড়ির তারাপুর বড় মসজিদে জুম্মার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহিলা-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরেই…
২০ ঘণ্টা পুলিশ হেফাজতে রাখার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র : প্রসেনজিৎ
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : প্রায় ২০ ঘণ্টা শিলচর সদর থানার পুলিশ হেফাজতে থাকার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বহিষ্কৃত বিজেপি যুবনেতা তথা সমাজকর্মী প্রসেনজিৎ দেব। শুক্রবার শিলচরের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে বদনাম করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। প্রসেনজিৎ দেবের অভিযোগ, আসাম…
ডিমা হাসাওকে শিলচরস্থিত আঞ্চলিক সচিবালয়ের আওতায় আনার দাবি
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : ডিমা হাসাও জেলাকে শিলচরস্থিত ‘Assam Secretariat, Barak Valley, Silchar’-এর প্রশাসনিক ও কার্যকরী আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি প্রদান করল হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটির কাছাড় জেলা ইউনিট। শুক্রবার বিকেল ৩টায় বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের যুগ্মসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে এই স্মারকলিপি প্রদান করা হয়। কমিটির বক্তব্য,…
ত্রিপুরা ও অসমে রাখি বন্ধন উৎসব পালন আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : ত্রিপুরার আগরতলা এবং অসমের লকরা ও শ্রীকোণায় রাজ্য পুলিশ, স্কুলপড়ুয়া এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করল আসাম রাইফেলস। এই আয়োজনের মধ্য দিয়ে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা তুলে ধরা হয়। উৎসব উপলক্ষে স্কুলপড়ুয়ারা আসাম রাইফেলস ও রাজ্য পুলিশের জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন। সমাজের নিরাপত্তা ও…
