baraktaranga.com

ই-অটো থেকে উদ্ধার ১৫ হাজার টাকার শব্দবাজি

বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : অবৈধ সামগ্রী পরিবহণের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কুমারঘাট থানার পুলিশ। গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে একটি হাইস্পিড ইলেকট্রিক টুকটুক থেকে ১৫ হাজার টাকারও বেশি মূল্যের শব্দবাজি উদ্ধার করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস। তাঁর সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেন এসআই অভিরূপ দাস। পুলিশ…

Read More

নবগঠিত পুরনিগম : প্রত্যাশা ও আশু করণীয়

।। প্রদীপ দত্তরায় ।।(লেখক ছাত্র সংগঠন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি ও গৌহাটি হাইকোর্টের আইনজীবী।)৭ নভেম্বর : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে কাজ শুরু করতে চলেছে শিলচর পুরনিগম। শহরের পক্ষে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন। স্বাভাবিকভাবেই এই পরিবর্তনকে ঘিরে নাগরিকদের মনে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশ্ন হল, পুরসভা থেকে পুরনিগমে উত্তরণ কি শিলচরের…

Read More

টেঙাখাতের OIL-এর ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২

বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : ডিব্রুগড় জেলার টেঙাখাতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ আইটিএফ (ITF)-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই হল। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাপস গগৈ নামের এক শ্রমিকের। জানা গেছে, তাপস গগৈয়ের বাড়ি ডিব্রুগড়ের মিলন নগরে। তিনি স্পেকট্রন (SPECTRON) নামের একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। অগ্নিকাণ্ডের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে…

Read More

নিষ্ঠা মিউজিক ইনিশিয়েটিভসের ‘দ্য ব্যাটল অফ বিটস’-র গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

জুনিয়র ও সিনিয়র-উভয় বিভাগেই সেরার শিরোপা বদরপুরের প্রতিযোগীদের শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : বরাক ট্যালেন্ট কার্নিভাল, ২০২৬-এর সাফল্যের পর ফের এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজর কাড়ল নিষ্ঠা মিউজিক ইনিশিয়েটিভস (এনএমআই)। সংস্থার উদ্যোগে আয়োজিত নৃত্য প্রতিযোগিতা ‘দ্য ব্যাটল অফ বিটস’-এর গ্র্যান্ড ফিনালে গত ৪ নভেম্বর শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার জুনিয়র ও সিনিয়র…

Read More

কেশম দ্বীপে হামলার কথা স্বীকার ট্রাম্পের, ইরানের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি

৭ নভেম্বর : ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দ্বীপটিতে ইরানের একটি ছোট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সীমিত পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও কোনও…

Read More

নির্বাচনে পরেই মার্কিন বিচার বিভাগে বড় ধাক্কা! জাতীয় নিরাপত্তা প্রধানসহ ৩ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

৭ নভেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের বড় ধরনের পরাজয়ের পর বিচার বিভাগে (ডিআজ) পদত্যাগের হিড়িক পড়েছে। বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান জন আইজেনবার্গ শুক্রবার (৬ নভেম্বর) তাঁর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের পর গত এক সপ্তাহে বিচার বিভাগ থেকে পদত্যাগ করা তিনি তৃতীয় শীর্ষ কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) অ্যাটর্নি…

Read More

শিলচরের সেন্ট্রাল রোডে ভয়াবহ দুর্ঘটনা, দোকানঘরে ধাক্কা মেরে উল্টে গেল টিপার

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : শিলচরের সেন্ট্রাল রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিপার রাস্তার পাশের দোকানঘরে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। শুক্রবার গভীর রাতে, আনুমানিক রাত ১টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে রাস্তার পাশে থাকা কয়েকটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত হওয়ার…

Read More

হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, ফেসবুক লাইভ করে আত্মঘাতী ঝাড়খণ্ডের আদিবাসী নেত্রী

৬ নভেম্বর : ফেসবুকে লাইভ করে আত্মঘাতী হওয়ার অভিযোগ ঝাড়খণ্ডে। সেখানকার পুলিশ শুক্রবার জানিয়েছে, আদিবাসী সম্প্রদায়ের এক নেত্রী আত্মহত্যা করার আগে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন। শুক্রবার তাঁর দেহ উদ্ধারের পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি। এই মৃত্যুর দায় নিতে হবে রাজ্যের…

Read More

পাথারকান্দিতে রেশন দোকানে সমজেলা আয়ুক্তের আকস্মিক পরিদর্শন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : সরকারি খাদ্য সুরক্ষা প্রকল্পের সুফল যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে তৎপর পাথারকান্দি সমজেলা প্রশাসন। রেশন বণ্টন ব্যবস্থায় কোনও ধরনের অনিয়ম কিংবা উপভোক্তাদের প্রাপ্য খাদ্যসামগ্রী নিয়ে যাতে কোনও অভিযোগ না ওঠে, সেই লক্ষ্যেই পাথারকান্দি সমজেলার বিভিন্ন রেশন দোকানে আকস্মিক পরিদর্শন চালালেন…

Read More

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক্টর উল্টে মৃত ৫, আহত ১৭

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ জন। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং রয়েছে এক শিশুও। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের সীতাপুর জেলার পিসাওয়ান থানা এলাকার হিম্মতনগরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরদোই জেলার রায়পুর খাটেলিতে একটি…

Read More