নির্বাচনে পরেই মার্কিন বিচার বিভাগে বড় ধাক্কা! জাতীয় নিরাপত্তা প্রধানসহ ৩ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

Spread the news

৭ নভেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের বড় ধরনের পরাজয়ের পর বিচার বিভাগে (ডিআজ) পদত্যাগের হিড়িক পড়েছে। বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান জন আইজেনবার্গ শুক্রবার (৬ নভেম্বর) তাঁর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের পর গত এক সপ্তাহে বিচার বিভাগ থেকে পদত্যাগ করা তিনি তৃতীয় শীর্ষ কর্মকর্তা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ আইজেনবার্গের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “আইজেনবার্গ অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং দেশি ও বিদেশি হুমকি মোকাবিলায় দেশের সক্ষমতা জোরদার করেছেন।”

আইজেনবার্গের আগে বৃহস্পতিবার বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগের (সিভিল রাইটস ডিভিশন) প্রধান হারমিত ধিলন পদত্যাগ করেন। অন্যদিকে, ট্রাম্পবিরোধীদের বিরুদ্ধে উত্থাপিত ‘গ্র্যান্ড কনস্পিরেসি’ বা বড় ধরনের ষড়যন্ত্র সম্পর্কিত তদন্তের তদারকিতে থাকা মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনস শুক্রবার সকালেই তার পদত্যাগপত্র জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *