শরৎচন্দ্রের ১৫১তম জন্মবার্ষিকীতে শিলচরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর: মানবতাবাদী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচরের সরকারি পেনসনার্স ভবনে বুধবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইডিওয়াইও-র কাছাড় জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য। সভার উদ্দেশ্য…
