baraktaranga.com

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মৃত অন্তত ৪৭

১০ আগস্ট : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস। ভয়াবহ এই ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানিয়েছেন, কিবদো-সহ বিভিন্ন এলাকায় বহু…

Read More

সোনাইয়ে চ্যাম্পিয়ন কেজিএন উত্তরকৃষ্ণপুর

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : উত্তেজনাপূর্ণ ফাইনালে ইমানুয়েলের জয়সূচক গোলে বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের শিরোপা অর্জন করল উত্তরকৃষ্ণপুর। উত্তেজনা; রোমাঞ্চ আর টানটান লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো ফুটবল প্রতিযোগিতার ফাইনাল। সোমবার সোনাই এনজি স্কুলে ফাইনালে ইলেভেন ব্রাদার্স রামনগরকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা ঘরে তুলল কেজিএন উত্তরকৃষ্ণপুর। ম্যাচের…

Read More

২০৪৭-এর বিকশিত ভারতের নেতৃত্ব দিতে আজ থেকেই তৈরি হও’: আহ্বান নিরঞ্জন রায়ের

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : “২০৪৭ সালে যখন স্বাধীনতার শতবর্ষে ভারত ‘বিকশিত ভারত’ হিসেবে বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াবে, তখন দেশের নেতৃত্বের দায়িত্ব থাকবে আজকের তরুণ প্রজন্মের হাতেই। তাই সেই দায়িত্ব গ্রহণের জন্য নিজেদের এখন থেকেই জ্ঞান, দক্ষতা, চরিত্র ও মূল্যবোধে প্রস্তুত করতে হবে” গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে এই আহ্বান জানালেন উপাচার্য অধ্যাপক নিরঞ্জন…

Read More

ছাত্রভর্তিতে অনিয়মের অভিযোগে ‘নিষ্ক্রিয়তা’! এক মাস আগেই এফআইআর, জানাল আসাম বিশ্ববিদ্যালয়

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কর্তৃপক্ষের বিরুদ্ধে যে নিষ্ক্রিয়তার কথা বলা হয়েছে তার কোনও বাস্তব ভিত্তি নেই। সামাজিক মাধ্যমের পাশাপাশি লিখিতভাবে দাখিল করা ছাত্রভর্তি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় এক মাস আগেই তদন্ত কমিটি গঠন করে এবং সেই তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পুলিশের কাছে এফআইআর দায়ের…

Read More

মাতৃভূমি কাপ : জয়ী ইন্ডিয়ান এফসি

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউণ্ডের দ্বিতীয় খেলায় ‘এ’ গ্রুপ থেকে জয়ী হলো ইণ্ডিয়ান এফ.সি। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষ এএসএসএবি কর্কট দলকে  ২-১ গোলে পরাস্ত করে অনায়াসে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করে।  এদিন খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ইন্ডিয়ান এফসি। খেলার…

Read More

নাজিরায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু কাটিগড়ার যুবকের

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শিবসাগর জেলার নাজিরা এলাকায় রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো কাছাড়ের কাটিগড়ার এক যুবকের। মৃত যুবকের নাম তাজ উদ্দিন তালুকদার (৩৯)। বাড়ি কাটিগড়ার বাবুরবাজার এলাকায়। জানা গেছে, রবিবার রাতে নাজিরা এলাকায় রেললাইনে দুর্ঘটনার কবলে পড়েন তাজ উদ্দিন তালুকদার। এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। তবে কীভাবে…

Read More

অসমবাসীকে একাধিক সুখবর মুখ্যমন্ত্রীর, পুনরায় শুরু রাজ্য সরকারের জনমুখী প্রকল্প

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : রাজ্যবাসীর জন্য একাধিক সুখবর ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী। সোমবার রহায় ভর্তুকিযুক্ত মসুর ডাল ও চিনি বিতরণ কর্মসূচির পুনরায় সূচনা করেন মুখ্যমন্ত্রী। রহার সুরেন পাটর সুলভ মূল্যের দোকান থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এবারের নির্বাচনের পর বাজেট অধিবেশন না হওয়ায় বেশ কিছু সরকারি প্রকল্প…

Read More

শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দিরে শ্রাবণের চতুর্থ সোমবারে রুদ্রাভিষেক ও শিবপূজা

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে শিলচরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দিরে বিশেষ শিবপূজা ও রুদ্রাভিষেকের আয়োজন করল আর্ট অফ লিভিং-এর শিলচর শাখা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মন্দির প্রাঙ্গণে সনাতনী ধর্মীয় রীতি ও আচার মেনে এই বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। স্বামী আত্মচৈতন্যজির নেতৃত্বে পুরী থেকে আগত পণ্ডিত সুশান্ত পাণ্ডা ও মৃত্যুঞ্জয়…

Read More

স্বাধীনতার ৮০তম বছরে নতুন অঙ্গীকার

বরাক তরঙ্গ, ১০ আগস্ট, সোমবার,১৫ অগাস্ট ভারতের ইতিহাসে আত্মত্যাগ, স্বাধীনতার গর্ব এবং নতুন স্বপ্ন দেখার এক আবেগময় অধ্যায়। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট যে স্বাধীনতার সূর্যোদয় হয়েছিল, ২০২৬ সালে তার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। দীর্ঘ এই পথচলায় স্বাধীনতার সংগ্রামে আত্মবলিদান দেওয়া অসংখ্য শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে আবারও উড়বে তেরঙা, বাজবে জাতীয় সঙ্গীত। কোটি…

Read More

১২ দফা দাবিতে শিলচরে শ্রমিক-কৃষকদের আইন অমান্য আন্দোলন, বিক্ষোভে উত্তাল শহর

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১০ আগস্ট : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে সোমবার শিলচরেও ১২ দফা দাবিতে আইন অমান্য আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করল সিটু, সারা ভারত কৃষক সভা এবং কৃষি শ্রমিক ইউনিয়ন। কর্মসূচিকে ঘিরে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক শ্রমিক ও কৃষক শিলচরের নরসিংটোলা ময়দানে জড়ো হন। এদিনের সমাবেশে বক্তব্য রাখেন সুভাষ…

Read More