baraktaranga.com

জাতীয় সড়কের ড্রেন-কাম-ফুটপাথ নির্মাণকাজ পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : জাতীয় সড়ক-৪৪ (নতুন জাতীয় সড়ক-৩৭)-এর গুরুত্বপূর্ণ অংশে চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বুধবার জাতীয় সড়কের ২২৬ ও ২২৭ কিলোমিটার অংশে বার্ষিক পরিকল্পনা ২০২৫-২৬-এর আওতায় NH-151-এর মিসিং লিঙ্ক এলাকায় নির্মীয়মাণ আরসিসি ড্রেন-কাম-ফুটপাথের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।…

Read More

৩২ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের নির্বাচনী কার্যালয় উদ্বোধন, কল্পনা সিনহাকে জয়ী করা আহ্বান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক দলগুলির প্রচার। এরই মধ্যে বুধবার ৩২ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের মনোনীত প্রার্থী কল্পনা সিনহার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। ভকতপুর-কাঠালরোড সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের…

Read More

টেকসই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশবান্ধব রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বুধবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু হল দ্বিতীয় পর্যায়ের নর্থইস্ট ইন্টারন্যাশনাল সাসটেইনেবল সামিট। এবারের সম্মেলনের মূল বিষয় ‘নর্থইস্ট ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল সাসটেইনেবিলিটি এজেন্ডা: ইনোভেশন, ইনক্লুশন অ্যান্ড গ্রিন ট্রানজিশনস’। এদিন সকালে বিপিনচন্দ্র পাল মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে দুদিনের এই আন্তর্জাতিক…

Read More

ডিমাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই শতাধিক বাড়ি

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : বুধবার দুপুরে নাগাল্যান্ডের ডিমাপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কুডা বি খেল ও ফাইপিজাং এলাকায় দুপুর প্রায় ২টা নাগাদ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পরপর বেশ কয়েকটি বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে শতাধিক বাড়ি পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে…

Read More

কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে তীক্ষ্ণ প্রশ্ন সুপ্রিম কোর্টের, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলা গেল প্রধান বিচারপতির কাছে

২৩ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে ২০২৩ সালের আইনের বৈধতা চ্যালেঞ্জ করা মামলায় বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দুই বিচারপতির বেঞ্চ কোনও রায় দিল না। দুই বিচারপতি পরস্পরবিরোধী মত জানানোয় তাঁরা মামলাটি পাঠাচ্ছেন প্রধান বিচারপতির এজলাসে। সেখানেই ঠিক হবে, সাংবিধানিক বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি হবে কি না।…

Read More

‘SIR-সহ সব সিদ্ধান্তই সর্বসম্মত…’, বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি নির্বাচন কমিশনের

২৩ সেপ্টেম্বর : SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে মতপার্থক্যের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই মুখ খুলল কমিশন। কমিশন সূত্রের দাবি, কাজের ক্ষেত্রে কোনও বিষয়ে প্রশ্ন, পরামর্শ বা ভিন্ন মত উঠে আসা স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। তবে তাকে ‘আনুষ্ঠানিক অসম্মতি’ বা কমিশনের অন্দরের সংঘাত হিসেবে দেখার কোনও কারণ নেই। SIR-সহ সমস্ত…

Read More

শিলচর পুরনিগমের ভোট ঘিরে রাজনৈতিক তরজা, মন্ত্রীর বক্তব্যে পাল্টা আক্রমণ প্রাক্তন পুরপতির

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : শিলচর পুরনিগম নির্বাচনকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। পুরনিগমে অযৌক্তিকভাবে ফি ও কর বৃদ্ধির অভিযোগ তুলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর এই বক্তব্যকে ‘ভোটের চমক’ বলে পাল্টা আক্রমণ করেছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন পুরপতি তমালকান্তি বণিক। শিলচর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী…

Read More

লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মার্কেট শেড, কাজে লাগছে না স্থানীয়দের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাকা মার্কেট শেড বছরের পর বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। পাথারকান্দি থানার সংলগ্ন সরকারি জমিতে নির্মিত এই শেড বর্তমানে গরু-ছাগলের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সরকারি অর্থে নির্মিত পরিকাঠামো এভাবে পড়ে থাকায় ক্ষোভ বাড়ছে বাসিন্দা ও ব্যবসায়ী মহলে। স্থানীয় সূত্রে জানা…

Read More

শিলচরে ধুলোর দাপটে নাকাল শহরবাসী, দিনে দু’বার জল ছিটানোর দাবি ক্ষুব্ধ ব্যবসায়ীদের

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : পুজোর মরসুমের মুখে শিলচর শহরের প্রধান সড়কগুলোর সংস্কারকাজে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। সড়কে উড়তে থাকা ধুলোয় নাকাল হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে দোকানদারদের সমস্যাই সবচেয়ে বেশি। ধুলোর ঝড়ে দোকানের সামনে রাখা পোশাকসহ বিভিন্ন সামগ্রী ঢেকে যাচ্ছে ধুলোর আস্তরণে। ফলে পুজোর আগে বেচাকেনার গুরুত্বপূর্ণ সময়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ…

Read More

করম পুজোর বিসর্জনে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু, নিখোঁজ এক

২৩ সেপ্টেম্বর : করম ধরম পুজোর ডালি বিসর্জন দিতে গিয়ে ঝাড়খণ্ডের পালামু জেলায় কোয়েল নদীতে মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এখনও এক শিশু নিখোঁজ। বুধবার সকালে চ্যানপুর থানার অন্তর্গত পতরিয়া খুর্দ গ্রামে এই ঘটনায় উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হয় শোকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করম পুজো উপলক্ষে গ্রামের কয়েকজন শিশু করমের ডালি…

Read More