দীপাবলির প্রাক্কালে কাছাড়ের সাংবাদিকদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা উপহার
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : দীপাবলি ও কালীপূজার প্রাক্কালে কাছাড় জেলার সাংবাদিকদের জন্য মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার পাঠানো শুভেচ্ছা উপহার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হলো। শুক্রবার কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের হাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার তুলে দেওয়া হয়।…
