বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : শিলচরের সেন্ট্রাল রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিপার রাস্তার পাশের দোকানঘরে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। শুক্রবার গভীর রাতে, আনুমানিক রাত ১টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার জেরে রাস্তার পাশে থাকা কয়েকটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কী কারণে টিপারটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।





