কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট..বরাক তরঙ্গ, ৯ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ফের গুলির ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের মাগুরউলি সীমান্ত এলাকায় শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম তারা মিয়া (২৪)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা এলাকার দশটেকি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল মালিক।বিএসএফ সূত্রে জানা গেছে,…

Read More

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযান, গাঁজা ও কফ সিরাপ উদ্ধার

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল ডিউটির সময় শ্রীমন্তপুর সীমান্ত সড়কের ইউএনসি নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩০.৮০০ কেজি শুকনো গাঁজা এবং ৫০ বোতল এসকাপ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের কোনও দাবিদার না পাওয়ায়…

Read More

রেলস্টেশনে গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : গোমতী জেলার উদয়পুর রেলস্টেশনে রবিবার সকালে পুলিশের যৌথ অভিযানে ১২ কেজি শুকনো গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মাদক চেন্নাইয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে সাব্রুম থেকে…

Read More

জাতীয় সড়ক সংস্কার সহ বিভিন্ন দাবিতে ত্রিপুরাজুড়ে কংগ্রেসের অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

বরাক তরঙ্গ, ২৩ জুলাই : জাতীয় সড়কের বেহাল দশা, নিট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরার বিভিন্ন স্থানে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে কংগ্রেস। খোয়াই-ধলাবিল জাতীয় সড়কে ‘রাস্তা রোকো’ কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অন্যদিকে, ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহর-ধর্মনগর ও কৈলাসহর-কুমারঘাট সংযোগকারী ২০৮ নম্বর…

Read More

জাতীয় সড়কের বেহাল দশা, আটকে গেল মন্ত্রীর গাড়ি

বরাক তরঙ্গ, ২১ জুলাই : দীর্ঘদিনের অব্যবস্থাপনার জেরে খোয়াই–আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা ফের প্রকাশ্যে এল। মঙ্গলবার সুবলসিং পাহাড় এলাকায় কাদায় আটকে পড়ে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি। শেষ পর্যন্ত তাঁর দেহরক্ষীদের চেষ্টায় গাড়িটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল কাদা ও চলাচলের অনুপযোগী রাস্তার কারণে প্রায় দুই ঘণ্টা…

Read More

রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের রহস্যমৃত্যু, অফিস কক্ষ থেকে উদ্ধার দেহ

বরাক তরঙ্গ, ২০ জুলাই : ত্রিপুরার রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার পুলিশ সদর দফতরে তাঁর নিজস্ব অফিস কক্ষ থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট…

Read More

ভুয়ো আধারে ভারতে বসবাস, ধর্মনগরে বাংলাদেশি মহিলা ও স্থানীয় যুবক গ্রেপ্তার

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : ভুয়ো আধার কার্ডের মাধ্যমে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি মহিলাকে এবং তাঁকে আশ্রয় ও সহযোগিতা করার অভিযোগে এক স্থানীয় যুবককে গ্রেপ্তার করেছে ধর্মনগর থানার পুলিশ। ঘটনাকে ঘিরে উত্তর ত্রিপুরার সীমান্তবর্তী ধর্মনগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাল পরিচয়পত্র তৈরির সঙ্গে কোনও সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা…

Read More

অশ্বিনী মার্কেটে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বরাক তরঙ্গ, ১২ জুলাই : বাজার এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তি মনীন্দ্র সরকার বলে জানা যায়। ঘটনাটি সংঘটিত হয় ত্রিপুরার পশ্চিম জেলার অশ্বিনী মার্কেটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ এবং আমতলী মহকুমার এসডিপিও পারমিতা পাণ্ডে।ঘটনার তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞ দল…

Read More

ত্রিপুরায় গণবণ্টন ব্যবস্থার আধুনিকীকরণে জোর, অসমের মন্ত্রী কৌশিকের সঙ্গে বৈঠকে সুশান্তর

বরাক তরঙ্গ, ১১ জুলাই : ত্রিপুরা সরকার গণবণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ, কার্যকর এবং জনমুখী করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার ত্রিপুরা সচিবালয়ে অসমের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দুই মন্ত্রীর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত…

Read More

সড়ক সংস্কারের দাবিতে উত্তাল উত্তর ত্রিপুরা, অনির্দিষ্টকালের পথ অবরোধে স্তব্ধ জনজীবন

বরাক তরঙ্গ, ৯ জুলাই : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা কদমতলা–রানিবাড়ি–তারকপুর সড়কের সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে উত্তর ত্রিপুরা। বছরের পর বছর ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী রাস্তায় দুর্ভোগের শিকার হওয়ার পর বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর বিভিন্ন স্তরের কর্মকর্তারাও। সকাল ৬টা…

Read More