ত্রিপুরায় ফের বাংলাদেশি যুবক আটক

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : ত্রিপুরার ফের বাংলাদেশি যুবককে আটক করল পুলিশ। সোনামুড়া সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। সীমান্তে নিয়মিত টহলদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক নিজেকে বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করে। এরপর তাকে সোনামুড়া থানায় নিয়ে গিয়ে…

Read More

কৈলাসহরে পুলিশের হেফাজতে ব্যক্তির রহস্যমৃত্যু, হাসপাতাল চত্বরে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মনির আলী। তিনি দেওরাছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে কৈলাসহর থানার পুলিশ মনির আলিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে গভীর রাতে পুলিশের পক্ষ থেকে পরিবারের সদস্যদের…

Read More

অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক

বরাক তরঙ্গ, ১১ মার্চ : অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাকে আগরতলার জয়পুর সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্তে নিয়মিত টহলদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই যুবককে আটক করেন জওয়ানরা। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে…

Read More

সামান্য বিড়ি নিয়ে বিবাদ, মানসিক ভারসাম্যহীন পুত্রের শাবলের আঘাতে বাবার মৃত্যু

বরাক তরঙ্গ, ৬ মার্চ : সামান্য বিড়ি নিয়ে বিবাদের জেরে মানসিক ভারসাম্যহীন পুত্রের শাবলের আঘাতে প্রাণ হারালেন এক বৃদ্ধ পিতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত আভাঙ্গা ফিশারি পাড়ায়। ঘটনাকে ঘিরে এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত মঙ্গল সিনহা…

Read More

দোলের দিনেই পরিবহন বন্ধ, রাধানগর–খোয়াই ও কমলপুর–কৈলাসহর রুটে চরম ভোগান্তি

বরাক তরঙ্গ, ৩ মার্চ : দোল উৎসবের দিন হঠাৎ করেই অনির্দিষ্টকালের জন্য রাধানগর থেকে খোয়াই এবং কমলপুর–কৈলাসহর রুটে বাস ও ছোট গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সূত্রের খবর, একটি মারধরের ঘটনাকে কেন্দ্র করে পরিবহন পরিষেবা আচমকাই স্থগিত করা হয়। যদিও ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি, তবে…

Read More

খোয়াই সীমান্তে গরু পাচার ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার সুমন সূত্রধর

বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : বাংলাদেশে গরু পাচারের চেষ্টা নস্যাৎ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে যৌথবাহিনী। খোয়াই থানার পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এবং সীমান্তরক্ষী বাহিনীর ৭০ নম্বর ব্যাটালিয়নের যৌথ অভিযানে ৬টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক দাগী পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, যার ভিত্তিতে খোয়াই এলাকার মূল…

Read More

গুরগাঁওয়ে ত্রিপুরার ছাত্রী নির্যাতনের প্রতিবাদ, স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ মহিলা কংগ্রেসের

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : ত্রিপুরার এক ছাত্রী গুরগাঁওয়ে পড়াশোনা করতে গিয়ে নৃশংস নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ মহিলা শাখা। ঘটনার প্রতিবাদে কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ…

Read More

আগরতলায় যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে অমিত শাহ, প্রসারের ওপর গুরুত্ব

বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বিএসএফের বিশেষ বিমানে করে আগরতলায় পৌঁছান। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এ সময় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক…

Read More

আগরতলায় অল্পের জন্য রক্ষা পেল রাজধানীর লেক

১৪ ফেব্রুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল রাজধানীর লেক চৌমুহনী বাজার। দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায় গোটা বাজার এলাকা। জানা গেছে, আগুনের সূত্রপাত হয় আস্তাবল ব্রিজের নিচে জমে থাকা আবর্জনার স্তুপ থেকে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নিচে জমে থাকা ময়লা পরিষ্কার করতে গিয়ে কে বা কারা আগুন লাগায়।…

Read More