ঘুমন্ত দুই সন্তানকে পিটিয়ে হত্যা মদ্যপ বাবার, গ্রেফতার
বরাক তরঙ্গ, ২৭ জুন : ত্রিপুরার ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রামে শনিবার সকালে এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মদ্যপ অবস্থায় নিজের দুই সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত লালচুনাওমা ব্রু (৩৪)-কে আটক করে তদন্ত শুরু করেছে গণ্ডাছড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই…
