শিবনগর সেন্ট্রাল যুব সংস্থার দুর্গাপুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী মানিক সাহার

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : দুর্গাপুজোকে ঘিরে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। এরই মধ্যে আগরতলার শিবনগর সেন্ট্রাল যুব সংস্থার উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত-সহ শিবনগর সেন্ট্রাল যুব সংস্থার কর্মকর্তারা। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে…

Read More

বিদ্যুৎ তারের সংস্পর্শে দুর্গা প্রতিমা,  আগুন

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : দুর্গাপুজোর আবহে আগরতলায় দুর্গা প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের কৌরস ক্লাবে দুর্গা প্রতিমা নিয়ে আসার সময় আচমকাই প্রতিমার গায়ে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিদ্যুতের তারের সংস্পর্শে আসার ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিমায় আগুন লাগার ঘটনায় উপস্থিতদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।।তবে কীভাবে আগুনের…

Read More

আনন্দবাজারে গাঁজা উদ্ধার, আটক চালক ও সহচালক

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : ত্রিপুরা থেকে অসম হয়ে বহিরাজ্যে মাদক পাচারের সম্ভাব্য রুটে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আনন্দবাজার চেকিং পয়েন্টে অভিযান চালিয়ে একটি চার চাকা মালবাহী গাড়ি থেকে প্রায় ১৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালক ও সহচালককে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। তল্লাশি চালানোর সময়…

Read More

সততার নজির! হারানো টাকা-সহ ব্যাগ যাত্রীর হাতে তুলে দিলেন অটোচালক

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : সততার নজির গড়লেন উদয়পুরের অটোচালক আখতার হোসেন। অটোর পেছনের সিটে পড়ে থাকা এক যাত্রীর ব্যাগ উদ্ধার করে প্রায় ৮০ হাজার টাকা নগদসহ সেটি মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন তিনি। জানা গেছে, শনিবার রাতে মেলাঘরের ব্যবসায়ী রতন সূত্রধর রমেশ চৌমুহনী থেকে কাকরাবন মোটর স্ট্যান্ডে যাওয়ার জন্য একটি অটোরিকশায় উঠেছিলেন। গন্তব্যে পৌঁছানোর পর…

Read More

ভোট গণনাকে ঘিরে চম্পা হাওরে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : ত্রিপুরার খোয়াই জেলার তুলা শিখর গ্রামীণ উন্নয়ন ব্লকের অন্তর্গত চম্পা হাওরে সোমবার গ্রাম কমিটি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গণনাকেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) লাঠিচার্জ করে। তবে ঠিক কী কারণে গণনাকেন্দ্রে উত্তেজনার সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস…

Read More

ফের কলঙ্কিত উমাকান্ত ময়দান, পুলিশের সামনেই রেফারিকে মারধরে উত্তপ্ত

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : ফের বিতর্কে আগরতলার ঐতিহ্যবাহী উমাকান্ত ময়দান। ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা এবং পরবর্তী সময়ে তাঁকে মারধরের অভিযোগ ঘিরে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে মাঝপথেই বন্ধ হয়ে যায় ম্যাচ। অভিযোগের তির ব্লাড মাউথ দলের কয়েকজন ফুটবলারের দিকে। জানা যায়, ম্যাচ চলাকালীন হ্যান্ডবল নিয়ে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে…

Read More

ডিউটি পোস্টে সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেট সংলগ্ন ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত জওয়ানের নাম নাগেন্দ্র কুমার। তিনি রাজস্থানের দোসোদ এলাকার বাসিন্দা এবং বিএসএফের ৪২ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর প্রায় ৫টা ৪৫ মিনিটে কর্তব্যরত অবস্থায় এই ঘটনা ঘটে।…

Read More

অবৈধ মদের কারবার, মহিলা পুলিশের অভিযানে গ্রেফতার এক

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : খোয়াই শহরের ব্যস্ততম টিকেডিকে রোডে দীর্ঘদিন ধরে অবৈধ দেশি ও বিলাতি মদের রমরমা কারবার চলার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সুভাষপার্ক পুলিশ ফাঁড়ি থেকে অল্প দূরত্বেই দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রি চললেও সংশ্লিষ্ট পুলিশকর্মীদের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে…

Read More

আগরতলায় দেব-শুভশ্রীকে ঘিরে উন্মাদনা, ত্রিপুরায় শুটিংয়ের প্রতিশ্রুতি দেবের

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলিকে সামনাসামনি দেখতে মঙ্গলবার নজিরবিহীন উন্মাদনার সাক্ষী থাকল রাজধানী আগরতলা। তাঁদের বহু প্রতীক্ষিত ছবি ‘DeSu7’-এর প্রচারে আগরতলায় এসে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরাবাসীর জন্য বড় ঘোষণা করলেন অভিনেতা দেব। তিনি জানান, আগামী দিনে ত্রিপুরার মনোরম লোকেশনে সিনেমার শুটিং করার পাশাপাশি স্থানীয় উদীয়মান শিল্পীদেরও তাঁদের ছবিতে সুযোগ…

Read More

সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : প্রায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার করল বিএসএফ, কাস্টমস ও পুলিশ। আটক করা হয়েছে এক যুবককে। ঘটনাটি ত্রিপুরার সোনামুড়ার। জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযান চালায় সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকায়। এ ঘটনায় উত্তর কলমচৌড়া এলাকার ৩০ বছর বয়সী তাপস সরকার নামে এক যুবককে…

Read More