প্রাক্তন বিধায়ক নিশীথরঞ্জন দাসের মৃত্যুতে এসইউসিআই (কমিউনিস্ট) দলের গভীর শোক

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন সিপিআই(এম)-এর করিমগঞ্জ জেলা কমিটির প্রাক্তন সম্পাদক, আসাম বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা দলের একসময়ের বিশিষ্ট নেতা নিশীথরঞ্জন দাস। রবিবার সকাল ৭টা নাগাদ করিমগঞ্জে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। ভাষা আন্দোলনের একনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচিত নিশীথরঞ্জন দাসের প্রয়াণে সিপিআই(এম) একজন বিশিষ্ট নেতাকে হারাল বলে উল্লেখ করেছে এসইউসিআই (কমিউনিস্ট) দল।

এক প্রেস বিবৃতিতে এসইউসিআই (কমিউনিস্ট) দলের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করেন। তিনি বলেন, নিশীথরঞ্জন দাসের মৃত্যু সিপিআই(এম) দলের কাছে এক অপূরণীয় ক্ষতি।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট) দলের করিমগঞ্জ জেলা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *