ট্রাফিক পুলিশের ধাক্কায় স্কুটি থেকে পড়ে গেলেন যুবতী, উত্তেজনা, তদন্তের আশ্বাস জেলা কমিশনারের
দীপ দেব ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১১ জুন : ট্রাফিক পুলিশের ধাক্কায় এক যুবতী স্কুটি থেকে পড়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরের দেবদূত পয়েন্ট এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন। পরে জেলা কমিশনারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।প্রত্যক্ষদর্শীদের দাবি, হেলমেটবিহীন অবস্থায় স্কুটি চালিয়ে যাওয়া এক মহিলা…
