শিলচরে রাজীব ভবনে বিজেপির কাছাড় জেলা কার্যকর্তা সম্মেলন

Spread the news

সাংগঠনিক শক্তি জোরদার ও তৃণমূল স্তরে সমন্বয়ে গুরুত্ব

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে শনিবার শিলচরের রাজীব ভবনে অনুষ্ঠিত হল জেলা কার্যকর্তা সম্মেলন। সম্মেলনে দলের প্রবীণ নেতা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় নেতা দিলীপকুমার শইকিয়া, সাংগঠনিক মন্ত্রী রবীন্দ্র রাজু, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া ও কৃষ্ণেন্দু পাল-সহ একাধিক বিধায়ক ও সাংসদ উপস্থিত ছিলেন।

এছাড়াও সম্মেলনে কৌশিক রায়, বিজয় মালাকার, ডাঃ রাজদীপ রায়, রাজদীপ গোয়ালা, কিশোর নাথ, অমিয়কান্তি দাশ,  সাংসদ কণাদ পুরকায়স্থ ও সুস্মিতা দেব এবং লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য অংশ নেন। প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী-সহ কমল্যক্ষ দে পুরকায়স্থ, রাকেশ দাস, মিহিরকান্তি সোম, মুন স্বর্ণকার, সৈকত দত্ত চৌধুরী, বিমলেন্দু রায়, নীহাররঞ্জন দাস, নিত্যভূষণ দে, উদয়শঙ্কর গোস্বামী ও কঙ্কণ নারায়ণ শিকদার-সহ দলের অন্যান্য নেতারাও সম্মেলনে উপস্থিত ছিলেন।

গোপালকান্তি রায়ের সমন্বয়ে আয়োজিত এই সম্মেলনে ঝলক চক্রবর্তী-সহ বহু দলীয় কর্মী ও সমর্থক অংশ নেন। সম্মেলনে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা, তৃণমূল স্তরে কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং নেতৃত্ব ও কর্মীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *