বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : ২০২৬-২৭ শিক্ষাবর্ষের রাধামাধব কলেজ ছাত্র সংসদ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় কলেজ অডিটোরিয়ামে কলেজের সকল স্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে নবনির্বাচিত পদাধিকারীরা শপথ গ্রহণ করেন।
পঞ্চম সেমিস্টারের কলা বিভাগের ছাত্রী রুহিনী গোস্বামী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সেমিস্টারের কলা বিভাগের ছাত্রী পিউ দাস সহ-সভাপতি নির্বাচিত হন। তৃতীয় সেমিস্টারের কলা বিভাগের ছাত্র দীপাঞ্জয় সরকার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন।
প্রথম সেমিস্টারের বাণিজ্য বিভাগের ছাত্র অনুপম দাস ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পান। প্রথম সেমিস্টারের কলা বিভাগের ছাত্র অম্পিত পাল সঙ্গীত ও নাট্য সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। প্রথম সেমিস্টারের কলা বিভাগের ছাত্র বিবেক শীল বয়েজ কমনরুমের সম্পাদক এবং একই সেমিস্টারের কলা বিভাগের ছাত্রী কণিকা গোস্বামী গার্লস কমনরুমের সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তৃতীয় সেমেস্টারের কলা বিভাগের ছাত্রী সাক্ষী শর্মা কলেজ ম্যাগাজিনের সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। প্রথম সেমিস্টারের বাণিজ্য বিভাগের ছাত্র সুরজ রায় বিতর্ক সম্পাদক এবং একই সেমেস্টারের বাণিজ্য বিভাগের ছাত্র শুভাশিস চক্রবর্তী বুক ব্যাংঙ্কের সম্পাদক হিসেবে দায়িত্ব পান। প্রথম সেমিস্টারের কলা বিভাগের ছাত্র পীযূষ দাস সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নির্বাচন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেন ড. অরুণাভ ভট্টাচার্য এবং পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ড. রাহুল চক্রবর্তী । ছাত্র সংসদ গঠনের পর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। সেই অনুযায়ী, নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিটিও তাৎক্ষণিকভাবে বিলুপ্ত করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী সকল শিক্ষক, অশিক্ষক ও গ্রন্থাগার কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কলেজে ঐক্য ও সংহতির প্রকৃত পরিবেশ বজায় রাখার জন্য তিনি সকলের প্রশংসা করেন। এদিকে, নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্ব পালনকারী মিখ্য নির্বাচনী আধিকারিক-কেও আন্তরিক ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ। তিনি উল্লেখ করেন, একমাত্র প্রবীণতম শিক্ষক হিসেবে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে ড. অরুণাভ ভট্টাচার্য এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। পাশাপাশি পর্যবেক্ষক, নির্বাচনী আধিকারিকবৃন্দ, সহায়তাকারী সদস্য এবং অভিযোগ নিষ্পত্তি কমিটির সদস্যদেরও তাঁদের নিষ্ঠা, সহযোগিতা ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানানো হয়। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় ছাত্র সংসদ গঠনের চূড়ান্ত প্রক্রিয়া সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। সবশেষে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সকলের মূল্যবান সহযোগিতা ও সমর্থনের জন্য পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।



