বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার শিলচরের পেনশনার্স ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরাক উপত্যকার বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা প্রদান করা হয়। এদিন ‘নবম ছবি গুপ্ত স্মৃতি পুরস্কার–২০২৬’ প্রদান করা হয় শ্রীভূমি জেলার প্রবীণ সাহিত্যিক ও কবি সাতু রায়কে। পাশাপাশি ‘পঞ্চম পার্থসারথি চন্দ স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয় বরাক উপত্যকার তিন জেলার তিনজন বিশিষ্ট শিক্ষককে। সম্মানপ্রাপ্তরা হলেন—শ্রীভূমির বদরপুর মহাদেব উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হিফজুর রহমান, কাছাড়ের বীর টিকেন্দ্রজিৎ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সুদীপ ভট্টাচার্য এবং হাইলাকান্দির ভার্নারপুর দীননাথ বৈকুণ্ঠ চন্দ এমই স্কুলের প্রধান শিক্ষক গিরিজা শঙ্কর দুসাদ। তাঁদের হাতে YASE কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, আইনজীবী ধ্রুবকুমার সাহা, দীপক সেনগুপ্ত, আইনজীবী অজয়কুমার রায়, উত্তমকুমার সাহা, রাজেশকুমার সিনহা, ভবানী ভট্টাচার্য, ফারুক লস্কর-সহ বিশিষ্ট ব্যক্তিরা সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে সুনীল রায় ও দীপক সেনগুপ্ত প্রয়াত কিংবদন্তি ব্যক্তিত্ব ছবি গুপ্ত ও পার্থসারথি চন্দের জীবন ও সমাজে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে পুরস্কারপ্রাপ্তরা তাঁদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি বর্তমান প্রজন্মকে বিভিন্ন বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন।
সাহিত্যিক সাতু রায় সমাজে কবিতা ও সাহিত্যের গুরুত্ব তুলে ধরেন এবং অতীত ও বর্তমান সময়ের পার্থক্য নিয়ে বক্তব্য রাখেন। অন্যদিকে, সম্মানিত তিন শিক্ষক YASE-এর এই ধারাবাহিক উদ্যোগের জন্য সংগঠনকে ধন্যবাদ জানান এবং তরুণ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানান। অনুষ্ঠান সফল করতে YASE-এর সাধারণ সম্পাদক (প্রশাসন) আব্দুল আহাদ লস্কর ছাড়াও দীপক বড়োই, মান্না দত্ত, মনোজ কালোয়ার, আহাদ বড়ভূইয়া, জওহর দে মজুমদার, সঞ্জয় দাস, গণেশ মণ্ডল-সহ সংগঠনের সদস্যরা সহযোগিতা করেন। অনুষ্ঠানে মানবেন্দ্র ভট্টাচার্য, সমীরণ চৌধুরী, মিনুরানি দুসাদ, আবু তাহের মজুমদার, বিপ্লব দুসাদ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমন্বয়কারী ও সঞ্চালিকা বন্দিতা ত্রিবেদী রায় জানান, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো YASE প্রয়াত সুদর্শন গুপ্তের স্মৃতিতে মেধা পরীক্ষা সফলভাবে আয়োজন করেছে।



