শিলচরে অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষ, ছুরিকাঘাতে গুরুতর আহত এক

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে শুক্রবার দুই অ্যাম্বুলেন্স চালকের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পার্কিং নিয়ে শুরু হওয়া বাগ্‌বিতণ্ডা পরবর্তীতে হাতাহাতি এবং ছুরিকাঘাতের ঘটনায় রূপ নেয়। এতে গুরুতর জখম হন রাজু কর নামে এক অ্যাম্বুলেন্স চালক। জানা গেছে, হাসপাতাল চত্বরে পার্কিংকে কেন্দ্র করে রাজু…

Read More

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রূপমের ২৫ হাজার টাকার অনুদান, ডিসির হাতে জনস্বার্থমূলক স্মারকলিপি

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : উজান অসমের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে শিলচরের অন্যতম প্রাচীন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘রূপম’। শুক্রবার সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল কাছাড়ের জেলা কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্দেশ্যে ২৫ হাজার টাকার একটি চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময়…

Read More

শিলচরে ক্যাপিটাল পয়েন্ট-রাঙ্গিরখাড়ি ফ্লাইওভারের পাইল টেস্টের প্রস্তুতি শুরু

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : শিলচরে বহুল প্রতীক্ষিত ক্যাপিটাল পয়েন্ট-রাঙ্গিরখাড়ি ফ্লাইওভার প্রকল্পের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রকল্পের পাইল টেস্ট ও মাটি পরীক্ষার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে অত্যাধুনিক মাটি পরীক্ষার বিশেষ যন্ত্র রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছেছে। প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হওয়ায় শহরজুড়ে আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের যানজট নিরসনে এই ফ্লাইওভার গুরুত্বপূর্ণ…

Read More

সামাজিক অবক্ষয় রোধে স্পা, মদ ও মাদক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কড়া নজরদারির দাবি ‘আমরা সবাই’ সংগঠনের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ জুলাই : সামাজিক অবক্ষয় রোধে সরকার, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠন ‘আমরা সবাই’। বৃহস্পতিবার শিলচরের পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নারী ও যুবসমাজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কঠোর নজরদারির দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি গৌরী দত্ত বিশ্বাস…

Read More

জাতীয় স্তরের গ্রিন ইউনিভার্সিটি র‍্যাঙ্কিঙে একাদশ স্থান অর্জন আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : পরিবেশ সচেতনতা, জলবায়ু নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে এক অনন্য গৌরব অর্জন করল আসাম বিশ্ববিদ্যালয়। ইউনেস্কো স্বীকৃত পরিবেশ সংস্থা ‘গ্রিন মেন্টরস’-এর পক্ষ থেকে প্রকাশিত মর্যাদাপূর্ণ ‘ন্যাশনাল গ্রিন ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’-এ জাতীয় স্তরে একাদশ স্থান অধিকার করেছে এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মুকুটে এই নতুন পালক সংযোজনে খুশির হাওয়া বইছে ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মী মহলে। ক্যাম্পাসের পরিবেশগত কর্মক্ষমতা ও প্রয়োজনীয় নথিপত্র…

Read More

সরকারি কার্যালয়ে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার দাবিতে সরব সুরক্ষা পরিষদ

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : বরাক উপত্যকায় সরকারি কার্যালয়ে স্বীকৃত ভাষা হিসেবে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার দাবি জানালো ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। বুধবার পরিষদের সভাপতি হারাণ দে এবং সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুলকুমার গুপ্তার কাছে এক স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বরাক উপত্যকার সরকারি কার্যালয়গুলিতে…

Read More

মেডিক্যাল রোড বেহাল : প্রতিবাদে অভিনব কর্মসূচি, নির্বাহী প্রকৌশলীর নামে প্রতীকী ‘শ্রদ্ধাঞ্জলি’

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : শিলচর মেডিক্যাল রোডের মেহেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে বুধবার অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা নির্বাহী প্রকৌশলীর নামে একটি প্রতীকী কাঠামো তৈরি করে সেখানে ফুল ও গামছা অর্পণ করে প্রতীকী ‘শ্রদ্ধাঞ্জলি’ নিবেদন করেন। প্রতিবাদকারীদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের…

Read More

নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য ব্যবস্থাপনায় কড়া নির্দেশিকা জারি করল শিলচর পুর নিগম

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : নির্মাণ ও ধ্বংসাবশেষ (সিঅ্যান্ডডি) বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬ কঠোরভাবে কার্যকর করতে জনসাধারণের উদ্দেশ্যে নতুন নির্দেশিকা জারি করেছে শিলচর পুর নিগম। নিগমের আওতাধীন এলাকার সমস্ত গৃহস্থালি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঠিকাদার এবং নির্মাণ সংস্থাকে এই বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পুর নিগমের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসাধারণের রাস্তা, ফুটপাত, নালা কিংবা খোলা জায়গায়…

Read More

মেহেরপুরে রাস্তা সংস্কার ও ট্রাফিক ব্যবস্থার দাবিতে মানবশৃঙ্খল

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : শিলচর মেডিক্যাল রোডের বেহাল দশা, তীব্র যানজট এবং অবৈধ পার্কিংয়ের সমস্যা নিয়ে ক্ষোভে ফুঁসছে মেহেরপুরবাসী। দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাতে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত হয় এক শান্তিপূর্ণ মানবশৃঙ্খল কর্মসূচি। এতে ব্যবসায়ী, যুবক-যুবতী, প্রবীণ নাগরিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, মেহেরপুর এলাকার বিভিন্ন…

Read More

‘নর্থইস্ট ইন্টারন্যাশনাল সাসটেইনেবল সামিট ২০২৬, গবেষণাপত্র আহ্বান আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর আয়োজিত নর্থইস্ট ইন্টারন্যাশনাল সাসটেইনেবল সামিট-২০২৬ উপলক্ষে গবেষণাপত্র আহ্বান করেছে। ‘বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের কর্মসূচিতে উত্তর-পূর্ব ভারত: উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও সবুজ রূপান্তর’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের টেকসই উন্নয়ন, উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি এবং সবুজ রূপান্তর নিয়ে আন্তঃবিষয়ক আলোচনা আরও জোরদার করা।…

Read More