এক বছরের মধ্যে শিলচর শহরের সব রাস্তা ঠিক হয়ে যাবে : হিমন্ত বিশ্ব শর্মা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বরাক উপত্যকার সচিবালয় কার্যালয়ে এলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার কাছাড় জেলার শ্রীকোণায় অসম সচিবালয় বরাক উপত্যকা কার্যালয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অংশ নেন তিনি। এদিন সচিবালয় কার্যালয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং দুই শতাধিক সাধারণ মানুষের…

Read More

পোস্টার ছেঁড়ায় ক্ষুব্ধ ৪০ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শিবা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : শিলচর পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে ৪০ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী শিবা দেবের নির্বাচনী প্রচারসামগ্রী ছেঁড়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তাঁর একাধিক পোস্টার, ব্যানার ও কাটআউট নষ্ট করে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্দল প্রার্থী শিবা দেব। তাঁর অভিযোগ, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনী প্রচারসামগ্রী এভাবে নষ্ট…

Read More

দলের ভিত দুর্বল, ভোটের তিন দিন আগেই বিজেপিতে কংগ্রেস প্রার্থী তাপস

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : ভোটের আর মাত্র তিন দিন বাকি। তার আগেই দলবদল করলেন শিলচর পুর নির্বাচনে কংগ্রেসের প্রার্থী তাপস দাস। তাঁর বিজেপিতে যোগদানের ঘটনায় ১৮ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। বুধবার বিজেপির স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন তাপস দাস। দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি…

Read More

ওয়েস্ট জালেঙ্গা চা-বাগানে ভারত বিকাশ পরিষদের ওষুধ বিতরণ

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর: সংস্কৃতি সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার উদ্যোগে ওয়েস্ট জালেঙ্গা চা-বাগানে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর আয়োজিত এই কর্মসূচিতে চা-বাগান এলাকার প্রয়োজনমতো মানুষের হাতে বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে আয়োজিত এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ওষুধের…

Read More

ড্যাফোডিলস স্কুলে কচিকাঁচাদের হাতে স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শের বাণী ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : সংস্কৃতি সপ্তাহের অঙ্গ হিসেবে শিলচরের ড্যাফোডিলস স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে স্বামী বিবেকানন্দের জীবন, দর্শন ও আদর্শভিত্তিক গ্রন্থ বিতরণ করল ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখা। গত ২৬ সেপ্টেম্বর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের মধ্যে স্বামী বিবেকানন্দের কালজয়ী চিন্তাভাবনা, জীবনদর্শন ও মানবকল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ…

Read More

শিলচরে উন্নয়নের নতুন ধারা শুরু করতে বিজেপি-অগপ জোটকে সমর্থনের আহ্বান অতুল বরার

৩১ নম্বর ওয়ার্ডে কুলদীপের সমর্থনে মন্ত্রীর নির্বাচনী সভা দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : আসন্ন শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি-অগপ মিত্রজোটের প্রার্থী কুলদীপ নিহাল চৌধুরীর সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। চেংকুড়ি রোডের একটি বিবাহ ভবনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অসমের মন্ত্রী তথা অগপ সভাপতি অতুল বরা। সভায়…

Read More

কাশীপুর বাজারে ১৪৭ ব্যাটালিয়ন সিআরপিএফের পরিচ্ছন্নতা অভিযান

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : ‘মিশন স্বচ্ছতা মে সহভাগ—স্বচ্ছ ভারত, বিকশিত ভারত ২০২৬’-এর অংশ হিসেবে মঙ্গলবার কাছাড় জেলার কাশীপুর বাজার চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালাল ১৪৭ ব্যাটালিয়ন সিআরপিএফ। ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মনোজ কুমার সিকনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযানে ১৪৭ ব্যাটালিয়নের সেকেন্ড-ইন-কমান্ডার (অপারেশনস) অরবিন্দ কুমার চৌবে, ডেপুটি কমান্ড্যান্ট রাকেশ কুমার শর্মা এবং এমটিও মনোরঞ্জন মণ্ডলসহ…

Read More

শিলচরে আর্য পরিষদের তিনদিনব্যাপী বিশেষ কর্মশালা শুরু

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : পুরোহিতদের প্রশিক্ষণ এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সঠিকভাবে সম্পন্ন করার পদ্ধতি নিয়ে শিলচরে শুরু হয়েছে আর্য পরিষদের তিনদিনব্যাপী বিশেষ কর্মশালা। পিতৃপক্ষের সূচনাকে সামনে রেখে বিবেকানন্দ রোডের প্রভাত ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। ২০০৩ সালে প্রয়াত অমলেন্দু ভট্টাচার্যের উদ্যোগে প্রতিষ্ঠিত আর্য পরিষদ এ বছর ২৪তম বছরে পদার্পণ করেছে। আগামী বছর সংগঠনটি…

Read More

রাধারানি রবিদাসের সমর্থনে প্রচারে কৌশিক-রাজদীপ- সুস্মিতা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। সোমবার ইটখোলাঘাট কালীমন্দির প্রাঙ্গণে বিজেপি প্রার্থী রাধারানি রবিদাসের সমর্থনে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। জনসভায় উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, মণ্ডল সভাপতি পুলক দেব এবং…

Read More

শিলচরে অনুষ্ঠিত হল ৮ম মিস্টার অ্যান্ড মিস বরাক ভ্যালি চ্যাম্পিয়নশিপ

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : বডিবিল্ডিং ও ফিটনেসকে কেন্দ্র করে বরাক বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শিলচর জিমখানার সহযোগিতায় রবিবার শিলচরের গান্ধী ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ৮ম মিস্টার অ্যান্ড মিস বরাক ভ্যালি বার্ষিক জেলা চ্যাম্পিয়নশিপ ২০২৬। এদিন প্রতিযোগিতা শুরু হয় বিকাল ৪ ঘটিকা থেকে, চলে গভীর রাত অবধি। রাতে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে…

Read More