তারাপুর ইঅ্যান্ডডি কলোনির প্রধান সড়কের বেহাল দশা, দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৫ আগস্ট : শিলচরের তারাপুর ইঅ্যান্ডডি কলোনি এলাকার প্রধান সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার পাশাপাশি সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকায় যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া,…

Read More

বরাক উপত্যকায় বার্মিজ সুপারি কাণ্ডে ইডির অভিযান, ৬টি স্থানে তল্লাশি

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : বার্মিজ সুপারির অবৈধ বাণিজ্যের অভিযোগে চলা তদন্তের অংশ হিসেবে বুধবার বরাক উপত্যকার ছয়টি স্থানে একযোগে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, ভোর থেকেই ইডির একাধিক দল কাছাড় জেলার পাঁচটি এবং শ্রীভূমি জেলার একটি স্থানে একযোগে অভিযান শুরু করে। অবৈধ সুপারি ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজন ব্যক্তির বাড়ি ও…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়-শিলচর মেডিক্যাল কলেজ সড়ক সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন, লিখিত আশ্বাসে প্রত্যাহার

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয় থেকে শিলচর মেডিক্যাল কলেজ পর্যন্ত জরাজীর্ণ সড়কের অবিলম্বে সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক ছাত্রছাত্রী বিক্ষোভ প্রদর্শন করেন। বুধবার সকাল প্রায় ৮টা ৪০ মিনিটে শুরু হওয়া এই আন্দোলন দুপুর ২টা পর্যন্ত চলে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে লিখিত আশ্বাস দেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করা হয়। ছাত্রদের অভিযোগ,…

Read More

শিলচরে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, সদর পুলিশের ভূয়সী প্রশংসা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৪ আগস্ট : শিলচরে চুরি হওয়া দু’টি বাইক উদ্ধার করেছে সদর থানার পুলিশ। উদ্ধার হওয়া বাইক দু’টি মঙ্গলবার বৈধ কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, কয়েক দিন আগে শিলচরের দরগা মসজিদ এলাকা এবং সদরঘাট থেকে দু’টি বাইক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর বাইকের মালিকরা শিলচর…

Read More

কিশোর কুমারের ৯৭তম জন্মবার্ষিকীতে শিলচরে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৪ আগস্ট : বাংলা চলচ্চিত্র ও সঙ্গীতজগতের কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে শিলচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শিলচর কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত শিল্পীর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ক্লাবের সদস্যরা। পাশাপাশি তাঁর আত্মার শান্তি কামনা করে…

Read More

বরাক উপত্যকার কৈবর্ত সমাজের আর্থ-সামাজিক সমীক্ষা ও পৃথক উন্নয়ন কাউন্সিলের দাবি

রূপক চক্রবর্তী ও দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২ আগস্ট : বরাক উপত্যকার কৈবর্ত সমাজের প্রকৃত আর্থ-সামাজিক অবস্থার মূল্যায়নে নতুন সমীক্ষা, পৃথক অর্থনৈতিক উন্নয়ন কাউন্সিল গঠন এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধিসহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি দাখিলের সিদ্ধান্ত নিয়েছে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ (কেন্দ্রীয় কমিটি, শিলচর)। রবিবার শিলচরের আশ্রম রোডে আয়োজিত…

Read More

জাতীয় সড়কের ঠিক মাঝে বাঁশের টাওয়ার উত্তর কৃষ্ণপুরে

আশু চৌধুরী, শিলচর।বরাক তরঙ্গ, ২ আগস্ট : জাতীয় সড়কের ঠিক মাঝে বাঁশের টাওয়ার। এই বাস্তব চিত্রটি দু’দিন ধরে দেখা যাচ্ছে ৩০৬ নম্বর জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর এলাকার আউলিয়া বাজারে। কিন্তু সেটা আসলে কোন টাওয়ার বা ব্যারিকেড নয় ব কোনও নির্মাণকাজের অংশ নয়, বরং প্রাণঘাতী গর্তের বিষয়ে পথচারী ও যানবাহন চালকদের সতর্ক করার জন্য স্থানীয়দের উদ্যোগে…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ‘নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত’ অভিযান উপলক্ষে কর্মসূচি

বরাক তরঙ্গ, ২ আগস্ট : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) সেলের উদ্যোগে রবিবার ‘নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত’ অভিযান উপলক্ষে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এনএসএস স্বেচ্ছাসেবকদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়।…

Read More

শিলচরের ইটখোলায় গোহত্যার অভিযোগ ঘিরে উত্তেজনা, একজন আটক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২ আগস্ট : শিলচরের ইটখোলা ঘনিওয়ালা রোড এলাকায় এক ব্যক্তির বাড়িতে কথিত গোহত্যা ও গো-মাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ ভিড় জমায়। এ সময় বজরং দলের সমর্থকদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দেখা যায়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।…

Read More

শিলচরে বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহ আজ, মানবতার ডাকে এগিয়ে আসার আহ্বান শিল্পীদের

বরাক তরঙ্গ, ১ আগস্ট : আসামের শিবসাগর জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় আজ (শনিবার) বিকেল ৪টায় শিলচরের গোলদিঘী মলের সামনে এক বিশেষ অর্থ সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানবিক এই উদ্যোগে শহরের সঙ্গীত শিল্পী ও বিভিন্ন সামাজিক সংস্থা যৌথভাবে অংশগ্রহণ করবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গান পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণের জন্য আর্থিক…

Read More