সোনাবাড়িঘাটে নতুন ঠিকানায় রেইনবো ইনফোটেক, উদ্বোধন মাল্টি-ব্র্যান্ড মোবাইল শোরুমের

Spread the news

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : বরাক উপত্যকা ও শিলচরবাসীর ভালোবাসা, আশীর্বাদ ও সহযোগিতাকে পাথেয় করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রেইনবো ইনফোটেকের নতুন শোরুম। সোনাবাড়িঘাট পয়েন্টে, ওএনজিসি-র ঠিক বিপরীতে আইজল রোডে গড়ে তোলা হয়েছে এই অত্যাধুনিক মাল্টি-ব্র্যান্ড মোবাইল ও ইলেকট্রনিক্স শোরুম। সোমবার আনুষ্ঠানিক ভাবে দ্বারোদঘাটন করেন অসম গণ পরিষদের  প্রাক্তন জেলা সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য কবির আহমদ বড়ভূইয়া।

এ দিকে, প্রতিষ্ঠানের কর্ণধার সুব্রত মজুমদার ও মমি মজুমদার জানান, গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই বৃহৎ শোরুম তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন নামী সংস্থার স্মার্টফোনের পাশাপাশি একাধিক ধরনের আধুনিক গৃহস্থালি ইলেকট্রনিক সামগ্রী রয়েছে।

তাঁরা আরও জানান, নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থাও রয়েছে। প্রতিটি মোবাইল ফোন কেনার সঙ্গে থাকছে পাঁচটি নিশ্চিত উপহার। পাশাপাশি দেওয়া হবে একটি বোনাস স্ক্র্যাচ কার্ড, যার মাধ্যমে রেফ্রিজারেটর, এলইডি টেলিভিশন, ওয়াশিং মেশিন, এয়ার কুলার, ওয়াটার পিউরিফায়ার, সাইকেল ও স্কুটির মতো আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকবে বলে জানান।

এও জানান, বরাক উপত্যকার গ্রাহকদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও পরিষেবার মান উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে। নতুন শোরুমে রয়েছে Redmi, Xiaomi, Vivo, OPPO, Samsung, Motorola এবং Google Pixel-সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন। পাশাপাশি মোবাইল কভার, টেম্পারড গ্লাস, নেকব্যান্ড, ব্লুটুথ স্পিকার, স্মার্টওয়াচ ও চার্জার-সহ নানা ধরনের মোবাইল অ্যাক্সেসরিজের সম্ভারও রাখা হয়েছে।

শুধু মোবাইল ফোনেই সীমাবদ্ধ নয় রেইনবো ইনফোটেকের পণ্যসম্ভার। এখানে স্মার্ট টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কুলার, এয়ার পিউরিফায়ার, বিএলডিসি ফ্যান ও ওয়াটার পিউরিফায়ার-সহ বিভিন্ন আধুনিক ইলেকট্রনিক ও গৃহস্থালি সামগ্রী পাওয়া যাবে।

এদিকে, রেইনবো ইনফোটেকের পুরনো গ্রাহকদের জন্যও বিশেষ উপহারের ঘোষণা করা হয়েছে। ইতিপূর্বে এই প্রতিষ্ঠান থেকে মোবাইল ফোন কেনা গ্রাহকরা তাঁদের কেনাকাটার ইনভয়েস বা বিল নিয়ে নতুন শোরুমে উপস্থিত হলে বিশেষ উপহার সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট প্রচারমূলক ভিডিও শেয়ার করলেও উপহার পাওয়ার সুযোগ রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ দিনের অনুষ্ঠানে পঞ্চায়েত জনপ্রতিনিধি সহ এলাকার শতাধিক বিশিষ্ট নাগরিক ও সমাজকর্মী উপস্থিত ছিলেন। এক উৎসবের আবহে যাত্রা শুরু করল রেইনবো ইনফোটেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *