আপত্তিকর মন্তব্যের জেরে কমলাক্ষের বিরুদ্ধে সরব বরাকভ্যালি সিটিজেন্স ফোরাম

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : অসম বিধানসভার অধিবেশনে কাটিগড়া কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বরাকভ্যালি সিটিজেন্স ফোরাম। সোমবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বিধায়কের বক্তব্যের নিন্দা জানিয়ে তাঁর বিরুদ্ধে বিধানসভার স্পিকারের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়। ফোরামের প্রতিনিধিরা অভিযোগ করেন, বিধানসভায় কমলাক্ষ…

Read More

ভর্তি ফি মুকুবের দাবিতে কাছাড় কলেজে পড়ুয়াদের বিক্ষোভ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ জুলাই : ভর্তি ফি মুকুবের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন শিলচর কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা। সোমবার কলেজের প্রধান প্রবেশদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারী পড়ুয়ারা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান ভর্তি প্রক্রিয়ায় ধার্য করা ফি অনেকের পক্ষেই বহন করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে যেসব…

Read More

১৮০ বছর পর অসমে পুনরাবিষ্কৃত বিরল উদ্ভিদ ‘রুঙ্গিয়া মাস্টারসি’

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : দীর্ঘ ১৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অসমে পুনরাবিষ্কৃত হলো অত্যন্ত বিরল উদ্ভিদ প্রজাতি ‘রুঙ্গিয়া মাস্টারসি’। এই পুনরাবিষ্কার করে আসাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের গবেষকেরা উত্তর-পূর্ব ভারতের উদ্ভিদবিজ্ঞানের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন। গবেষক কঙ্কন কুমার দাস ও অধ্যাপক দেবজ্যোতি ভট্টাচার্যের যৌথ গবেষণায় অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা পাহাড় অঞ্চলের এক…

Read More

বকেয়া পরিশোধ ও দাবি বাস্তবায়নে ৭ দিনের আলটিমেটাম আশাকর্মীদের, গণআন্দোলনের হুঁশিয়ারি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ জুলাই : দীর্ঘদিনের বকেয়া সম্মানী পরিশোধ, চাকরি নিয়মিতকরণ এবং বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে রাজ্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন কাছাড় জেলার আশাকর্মীরা। সোমবার সাদৌ অসম আশাকর্মী কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। স্মারকলিপিতে আশাকর্মীদের চাকরি নিয়মিত…

Read More

ময়নারবন্দ বিকল্প রেলপথকে জাতীয় প্রকল্প ঘোষণার দাবিতে সরব আইনজীবী ধর্মানন্দ দেব

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : বরাক উপত্যকা ও উত্তর-পূর্বাঞ্চলের দীর্ঘমেয়াদি রেল যোগাযোগের নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে ১৪৭ কিলোমিটার দীর্ঘ লংকা-ময়নারবন্দ (শিলচর) বিকল্প রেলপথ প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি বিস্তারিত স্মারকপত্র ডাকযোগে প্রেরণ করেছেন শিলচরের বিশিষ্ট আইনজীবী ও জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য ধর্মানন্দ দেব। একই সঙ্গে স্মারকপত্রের…

Read More

শিলচর বাইপাসে রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার, সন্দেহ ‘হিট অ্যান্ড রান’

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শিলচরের ঘুংগুর বাইপাসে রক্তাক্ত এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পাশে পড়ে রয়েছে তার বাইকও। জানা গেছে, নিহত যুবক শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকার শিবটিলা গ্রামের বুদ্ধ ধর। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাস্তার ওপর এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী দ্রুত ট্রাফিক বিভাগ ও পুলিশকে খবর দেন।…

Read More

শিলচরে ই-রিকশা চালককে মারধরের ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শিলচরে এক ই-রিকশা চালককে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত চালক কৃষ্ণ কুশমেটের পরিবারের অভিযোগ, গত ১৯ জুলাই রাত প্রায় ৯টার দিকে ঘুংগুর ভ্যাটেনারি বাজার সংলগ্ন ইউনানি হাসপাতালের গলিতে এই ঘটনা ঘটে। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় থাকা একটি গর্তে ই-রিকশার চাকা আটকে জল ছিটকে পড়ার…

Read More

শ্রীকোণা ও জিরিবামে দেশাত্মবোধের আবহে কার্গিল বিজয় দিবস পালন আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শ্রীকোণা ও সংলগ্ন এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে কার্গিল বিজয় দিবস উদযাপন করল আসাম রাইফেলস। দিবসটি উপলক্ষে রবিবার শ্রীকোণায় “রান ফর ইউনিটি”-র আয়োজন করা হয়। এতে আসাম রাইফেলসের জওয়ান ও তাঁদের পরিবারের সদস্যরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।…

Read More

বরাক উপত্যকায় প্রথমবার সীমান্ত চেতনা মঞ্চের অসম রাজ্য বার্ষিক অধিবেশন, গুরুত্ব পেল সীমান্ত উন্নয়ন ও নিরাপত্তা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ জুলাই : প্রথমবারের মতো বরাক উপত্যকায় অনুষ্ঠিত হচ্ছে সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের অসম রাজ্য বার্ষিক অধিবেশন। শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)-তে শনিবার শুরু হওয়া দুই দিনের এই অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘সুরক্ষা, স্বাবলম্বন ও একতা’। অধিবেশনে সীমান্তবর্তী এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও শারীরিক প্রশিক্ষণ, সীমান্ত অঞ্চলে গবেষণার প্রসার, জাতীয় সংহতি…

Read More

শিলচরে ভক্তিময় পরিবেশে ইসকনের উল্টো রথযাত্রা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভক্তিময় পরিবেশে শুক্রবার শিলচরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে উল্টো রথযাত্রা বা বাহুদা যাত্রা অনুষ্ঠিত হয়। রাঙ্গিরখাড়ি থেকে শুরু হওয়া সুসজ্জিত রথ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা শেষে অম্বিকাপট্টি-স্থিত ইসকন মন্দিরে এসে যাত্রা সম্পন্ন করে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র এই বাহুদা যাত্রা রথযাত্রার নয় দিন…

Read More