শিলচরে স্বাস্থ্য ও পরিকাঠামো পরিদর্শন মন্ত্রী কৌশিক রায়ের

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : সরকারি রিপোর্টের ওপর নির্ভর না করে সরেজমিনে উন্নয়নমূলক কাজ ও জনপরিষেবার পরিস্থিতি খতিয়ে দেখতে শিলচরে একাধিক সরকারি প্রকল্প পরিদর্শন করলেন খাদ্য,গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, আবাসন ও নগর বিষয়ক এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়। সোমবার তাঁর পরিদর্শন ঘিরে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সরকারি পরিকাঠামো—সব ক্ষেত্রেই অগ্রগতি ও সমস্যার বাস্তব চিত্র…

Read More

নৃত্য-সংস্কৃতির ছন্দে ‘বহ্নিশিখা অ্যাকাডেমি’র ষষ্ঠ বর্ষপূর্তি

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : নৃত্য, সংস্কৃতি ও দেশাত্মবোধের আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হলো বহ্নিশিখা অ্যাকাডেমির ষষ্ঠ বর্ষপূর্তি। এ উপলক্ষে রবিবার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য, কথক, ফোক ডান্সের পাশাপাশি পরিবেশিত হয় দেশাত্মবোধক নৃত্য। বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে ফুটে ওঠে ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্য এবং দেশের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ। অনুষ্ঠানে অ্যাকাডেমির প্রায় ৫০ জন…

Read More

বন্দেমাতরমের মর্যাদা রক্ষার দাবিতে শিলচরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : বন্দেমাতরম সঙ্গীতের যথাযথ মর্যাদা রক্ষা না করার অভিযোগ তুলে শিলচরে প্রতিবাদ কর্মসূচি পালন করল কাছাড় জেলা বিজেপি যুব মোর্চা। রবিবার শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এই প্রতিবাদী সভার আয়োজন করা হয়। বিজেপির অভিযোগ, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দেমাতরম পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সঙ্গীতটির প্রতি যথাযথ সম্মান…

Read More

কৈবর্ত সম্প্রদায়কে নিয়ে মন্তব্যের প্রতিবাদ, সুবীর দাসের বক্তব্যের নিন্দা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ আগস্ট: কৈবর্ত সম্প্রদায়কে নিয়ে আইনজীবী সুবীরচন্দ্র দাসের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানাল কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। রবিবার এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি সজল কান্তি দাস ওই বক্তব্যকে উস্কানিমূলক, বিভেদ সৃষ্টিকারী এবং অত্যন্ত অরুচিকর বলে উল্লেখ করেন। সজলকান্তি দাসের অভিযোগ, সম্প্রতি সামাজিক মাধ্যমে সুবীর চন্দ্র দাস কৈবর্ত সম্প্রদায়কে ‘ক্যান্সার’ বলে অভিহিত করার…

Read More

শিলচরে যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলন করেন কৌশিক

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে শনিবার, ১৫ আগস্ট, যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত মূল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন…

Read More

শিলচরে চার বছরের শিশুকে নিয়ে, বরাক নদীতে ঝাঁপ মহিলার

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : শিলচরের অন্নপূর্ণাঘাট চার বছরের শিশুকে সঙ্গে নিয়ে মহিলার ঝাঁপ দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে মহিলা ও শিশুটির জুতো-চপ্পল এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি SDRF-এর উদ্ধারকারী দল বরাক নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে,…

Read More

খার্গের কথিত অপমানের প্রতিবাদে শিলচরে কংগ্রেসের বিক্ষোভ ও সত্যাগ্রহ

বিশ্বজিৎ ভট্টাচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে হলদ্বানীতে কথিত দুর্ব্যবহারের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ ও সত্যাগ্রহ কর্মসূচি পালন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। এপিসিসির নির্দেশে শুক্রবার আম্বেদকর মূর্তির পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি হলদ্বানীর ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি…

Read More

শিলচরে বীর টিকেন্দ্রজিৎ সিংহ স্মরণ বিজেপির, স্থায়ী মূর্তি ও সরকারি ছুটির দাবি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : বীর টিকেন্দ্রজিৎ সিংহের জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বীর টিকেন্দ্রজিৎ সিংহের একটি স্থায়ী আবক্ষ মূর্তি স্থাপনের পাশাপাশি তাঁর জন্মদিনটি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করার দাবি উঠল। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, বিধায়ক রাজদীপ গোয়ালা…

Read More

রূপম সাহাকে নিয়ে বৃক্ষরোপণ সমাজকর্মী বদর উদ্দিন বড়ভূইয়ার

বরাক তরঙ্গ, ১১ আগস্ট: ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই বার্তাকে সামনে রেখে দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ চালিয়ে যাচ্ছেন দক্ষিণ কৃষ্ণপুর জিপির বিশিষ্ট সমাজকর্মী বদর উদ্দিন বড়ভূইয়া। কয়েক বছর ধরে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলোর রক্ষণাবেক্ষণও করে আসছেন তিনি। এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কাছাড় জেলা বিজেপি সভাপতি…

Read More

তিরঙ্গার র সাজছে কাছাড়, স্বাধীনতার উৎসবে জেলাজুড়ে একগুচ্ছ কর্মসূচি,

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১১ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে তিরঙ্গার রঙে সাজতে শুরু করেছে কাছাড়। দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং নাগরিক দায়িত্বের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে ঘিরে জেলাজুড়ে নেওয়া হয়েছে একগুচ্ছ কর্মসূচি। একই সঙ্গে ১৪ আগস্ট যথাযথ মর্যাদায় পালিত হবে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’। স্কুলের পড়ুয়া থেকে শুরু…

Read More