গুয়াহাটিতে আন্তর্জাতিক শিল্পপ্রদর্শনী, অংশ নিচ্ছেন ৯০ শিল্পী

Spread the news

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ন্যাশনাল আর্টিস্ট অ্যাসোসিয়েশন, ভারতের উদ্যোগে গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের ললিত কলা ভবনস্থ এ সি আর্ট গ্যালারিতে শুরু হয়েছে আন্তর্জাতিক শিল্পপ্রদর্শনী। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ভারত, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মোট ৯০ জন শিল্পী অংশ নিয়েছেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রায় ১৮০টি শিল্পকর্ম এবং ৭টি মূর্তি। বিভিন্ন দেশের শিল্পীদের সৃজনশীল কাজের মাধ্যমে এখানে ফুটে উঠেছে বৈচিত্র্যময় সংস্কৃতি ও শিল্পভাবনার সমন্বয়। কেন্দ্রীয় সভাপতি বিশ্বজিৎ দাম-এর পাশাপাশি হেমেন কলিতা, চন্দন শর্মা ও সবিতা কলিতার কিউরেশনে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অতিথি শিল্পী হিসেবে উপস্থিত রয়েছেন কৃষ্ণ গোস্বামী, প্রক্ষিত বড়ুয়া, জেরিনা বড়ুয়া, ডা. নবজিৎ ডেকা, প্রাণনাথ শর্মা ও সত্যেন্দ্র শর্মা। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়ন্ত শইকিয়া।

এ ছাড়াও প্রবীণকুমার নাথ, অদিতি চক্রবর্তী, লোহিত রাজবংশী, মোনিকা দেবী, ড. বিভাস কুমার সিনহা, সুবকর লস্কর ও ড. মুকেশ সোনা-সহ বেশ কয়েকজন আমন্ত্রিত শিল্পী প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

শিলচর থেকেও একাধিক শিল্পী এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ দাম, ডা. বাহারুল ইসলাম লস্কর, গৌতম ঘোষ, পিঙ্কু দেব, স্বপন কান্তি কর, উত্তম-সহ আরও অনেকে।।আয়োজকদের মতে, এই প্রদর্শনী শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি দর্শকদের সামনে বিভিন্ন দেশের শিল্পচর্চার বৈচিত্র্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। চার দিনব্যাপী এই আয়োজনে দর্শকরা বহু-সাংস্কৃতিক ও বহু-মাধ্যমিক শিল্পকর্মের এক সমৃদ্ধ সমাহার উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *