বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : গুয়াহাটিতে তল্লাশির নামে অর্থ আদায় এবং এক যুবককে আটকে হেনস্থা করার অভিযোগে দুই পুলিশ কর্মীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া দুই পুলিশ কর্মী হলেন নুনমাটি পুলিশ স্টেশনে কর্মরত উপ-পরিদর্শক (SI) ধর্মরাজ মিশ্র এবং পুলিশ কনস্টেবল সঞ্জীত বড়ো।
অভিযোগ অনুসারে, বরবাড়িতে তল্লাশির নামে দুজনেই অর্থ আদায় করছিলেন। এমনকি এক যুবককে আটকে রেখে অপদস্থ করার পর তার কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গুণ্ডাগিরির অভিযোগ তুলে ‘প্রতিদিন টাইম’-এ খবর প্রচারিত হয়েছিল। খবর প্রচারিত হওয়ার পরপরই পুলিশ বিভাগ দুই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাদের চাকরি থেকে বরখাস্ত করে।



