রাজ্যের ১৫ জন কৃতী শিক্ষক-শিক্ষয়িত্রীকে সম্মাননা প্রদান শিক্ষামন্ত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শনিবার দেশজুড়ে ৬৫তম শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য ভিত্তিক কৃতী শিক্ষক পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত ১৫ জন কৃতী শিক্ষক-শিক্ষয়িত্রীকে সম্মানিত করা হয়। শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের শ্রীশ্রী দামোদরদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে রাজ্যের উচ্চ শিক্ষা ও বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে পুরস্কারপ্রাপকদের সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু ১৫ জন কৃতী শিক্ষক-শিক্ষয়িত্রীকে সম্মানিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর কাছ থেকে স্বায়ত্তশাসিত মর্যাদা লাভ করা ১২টি মহাবিদ্যালয়, ১৪ জন সহযোগী এনসিসি অফিসার, কারিগরি শিক্ষা সঞ্চালকালয়ের অধীনে পেটেন্ট লাভ করা ৪ জন শিক্ষক এবং আদর্শ বিদ্যালয় সংগঠন, অসমের অধীন ৫ জন শিক্ষককেও সংবর্ধনা জানান।

রাজ্য শিক্ষক পুরস্কার-২০২৬ লাভকারী শিক্ষক-শিক্ষয়িত্রীদের মধ্যে রয়েছেন—
যোরহাটের মালৌআলি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ শ্যামলিমা বরা।
কামরূপ মহানগরের কামাখ্যা বিদ্যালয় হাইস্কুলের সহকারী শিক্ষক বিজন রায় ভৌমিক।
নলবাড়ির সরকারি গর্ডন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষক মানব ভরালী।
ডিব্রুগড়ের পিএম শ্রী রহমরীয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষক রিজু কুমার চুতীয়া।
শোণিতপুরের তেজপুর সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষক প্রবীণ কোচ।
বরপেটার পিএম শ্রীভেল্লা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রণেন্দ্র কুমার দাস।
ধুবড়ির পিএম শ্রী জামাদরহাট জনতা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষক আজিজুর রহমান।
নগাঁওয়ের বারপুজিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক চন্দ্র নাথ।
কোকরাঝাড়ের হরিণাগুড়ি হাইস্কুলের সহকারী শিক্ষক বিবি প্রসাদ ব্রহ্মা।
গোলাঘাটের চৌকিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলস্কা রাজখোয়া।
হোজাইয়ের হাতিখালি অসমিয়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারং নির্মলীয়া।
ডিব্রুগড়ের ফটিকাছোয়া অভয়পুরীয়া এমভিএস-এর সহকারী শিক্ষক দিতিমণি দত্ত।
দরঙের ১৮২ নম্বর গোবিন্দধাম নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেফুলা ডেকা শইকিয়া।
কাছাড়ের ৫৭ নম্বর টিকালপার চা-বাগান নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বস্ত্যায়ন দেব।
কার্বি আংলঙের বকলিয়াঘাট সরকারি এমভি স্কুলের প্রধান শিক্ষক কামসিং হান্সে।

পুরস্কারপ্রাপ্ত এনসিসি অফিসার
অসম সরকার এনসিসি ক্যাডেটদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সেবার মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন সহযোগী এনসিসি অফিসারকে পুরস্কৃত করে। তাঁরা হলেন—
লেফটেন্যান্ট ড. কাঞ্চন কোঁওর, সহযোগী এনসিসি অফিসার, ডিগবয় মহাবিদ্যালয়; লেফটেন্যান্ট ড. অনন্ত পেগু, সহযোগী এনসিসি অফিসার, কে সি দাস কমার্স কলেজ; লেফটেন্যান্ট ড. দীপকজ্যোতি মহন্ত, সহযোগী এনসিসি অফিসার, গোরেশ্বর মহাবিদ্যালয়; ফ্লাইং অফিসার পল্লব দত্ত, সহযোগী এনসিসি অফিসার, প্রাগজ্যোতিষ মহাবিদ্যালয়; ফ্লাইট লেফটেন্যান্ট পুলক মিলি, সহযোগী এনসিসি অফিসার, এলসিবি কলেজ; ক্যাপ্টেন আরাফা বেগম, সহযোগী এনসিসি অফিসার, শিবসাগর বালিকা মহাবিদ্যালয়; লেফটেন্যান্ট কমী নোকজা, সহযোগী এনসিসি অফিসার, এইচপিবি বালিকা মহাবিদ্যালয়; লেফটেন্যান্ট ক্ষীরোদ দেওরী, সহযোগী এনসিসি অফিসার, দেওরাজ রায় কলেজ; ক্যাপ্টেন বিপ্লব কান্তি পাল, সহযোগী এনসিসি অফিসার, নীলামবাজার মহাবিদ্যালয়; ক্যাপ্টেন কুলোরাম মিলি, সহযোগী এনসিসি অফিসার, দরঙ মহাবিদ্যালয়; লেফটেন্যান্ট চম্পক তালুকদার, সহযোগী এনসিসি অফিসার, বিহালী ডিগ্রি কলেজ; লেফটেন্যান্ট জ্যোতিরূপা ডেকা, সহযোগী এনসিসি অফিসার, কামপুর কলেজ; লেফটেন্যান্ট কোকিল শইকিয়া, সহযোগী এনসিসি অফিসার, ডিফু সরকারি মহাবিদ্যালয় এবং লেফটেন্যান্ট দিলীপ কুমার সোনোয়াল, সহযোগী এনসিসি অফিসার, কলিয়াবর কলেজ।

প্রথিতযশা দার্শনিক, পণ্ডিত তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডা. সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শুরু হওয়া এই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে মন্ত্রী বিশ্বজিৎ দৈমারি, সাংসদ বিজুলী কলিতা মেধি এবং বিধায়ক ড. তপন দাস উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *