আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : সোনাই শিক্ষা খণ্ডের অধীন সাতকরাকান্দি ২য় খণ্ড ৯৬০ নম্বর এলপি স্কুলে পূর্ণাঙ্গ পরিচালন কমিটি গঠিত হয়েছে। শনিবার স্কুল চত্বরে বিগত সভায় নির্বাচিত ১৪ জন সদস্য সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত করেন। এতে সভাপতি পদে হছিনা বেগম লস্কর এবং সহ-সভাপতি পদে নজরুল হক লস্কর উভয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভায় শিক্ষা বিভাগের নির্দেশিকা মতে পদাধিকার বলে সদস্য নির্বাচিত হন স্থানীয় পঞ্চায়েত গ্রুপ সদস্য রেবুল হক লস্কর। বিশিষ্ট ব্যক্তি আব্দুছ সালাম লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শিক্ষার উন্নতির লক্ষ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচিত করায় স্কুল পরিচালন কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভার সভাপতি।
জিপির গ্রুপ সদস্য রেবুল হক লস্কর বলেন, স্কুলে শিক্ষার উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকার অঙ্গীকার করেন। স্কুলের প্রধান শিক্ষক সইদুল হক চৌধুরী বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকে শিক্ষকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে গেলেও অধিকাংশ অভিভাবক ছেলে-মেয়েদের পড়াশোনার গতি বিষয়ে গুরুত্ব না দেওয়াতে শিক্ষকরা হিমশিম খেতে হয়। মা-বাবাকে বাড়িতে ছেলে-মেয়েদের পড়াশোনার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।



