বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : গুয়াহাটিতে সক্রিয় একটি চুরি চক্রের বিরুদ্ধে বশিষ্ঠ পুলিশ এক বিশাল অভিযান চালিয়ে পাঁচজন কুখ্যাত চোরকে গ্রেপ্তার করেছে। পুলিশের এই অভিযানে সান্তনু দাস, রনিত প্রসাদ, ভিকি দাস, রকি দাস এবং প্রশান্ত বরাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, গুয়াহাটিতে সক্রিয় ওই চুরি চক্রটির গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময় পাঁচজন অভিযুক্তকে আটক করে গ্রেপ্তার করা হয়।
ঘটনা প্রসঙ্গে বশিষ্ঠ পুলিশ বিস্তারিত তদন্ত অব্যাহত রেখেছে। তদন্তের মাধ্যমে চুরি চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজ চালানোর পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।



