বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর: জাগীরোডের রেলওয়ে ফ্লাইওভারে একটি স্কুটি ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রঞ্জিত দৈমারী এবং তিনি কণাবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, রেলওয়ে ফ্লাইওভারে সংঘটিত এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই রঞ্জিত দৈমারীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রঞ্জিত দৈমারীর আকস্মিক মৃত্যুর খবরে কণাবাড়ি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাটি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



