দেবলীনা পাটোয়ারীর সঙ্গে সচিবালয়ের কোনও সম্পর্ক নেই, স্পষ্টীকরণ অসম সচিবালয় সেবা সংস্থার

Spread the news


বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : অসম সচিবালয়ের কোনও আধিকারিক বা কর্মচারী নন দেবলীনা পাটোয়ারী। তাঁর সঙ্গে অসম সচিবালয়ের কোনও ধরনের সম্পর্ক নেই বলে স্পষ্ট করে দিয়েছে অসম সচিবালয় সেবা সংস্থা।

সম্প্রতি মদ বিক্রির লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দেবলীনা পাটোয়ারী নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর বিভিন্ন মহলে তাঁকে অসম সচিবালয়ের সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছিল। সেই প্রেক্ষিতেই সেবা সন্থার পক্ষ থেকে এই স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। সেবা সংস্থা বক্তব্য, দেবলীনা পাটোয়ারী অসম সচিবালয়ের কোনও দফতরের আধিকারিক, কর্মী বা কর্মচারী নন। তাঁর সঙ্গে সচিবালয়ের প্রশাসনিক বা সরকারি পরিষেবার কোনও সম্পর্ক নেই। ফলে তাঁকে সচিবালয়ের কর্মী হিসেবে উল্লেখ করা বিভ্রান্তিকর।

এদিকে, মদ বিক্রির অনুজ্ঞাপত্র পাইয়ে দেওয়ার নামে বিপুল অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে ওই মহিলার গ্রেফতারের ঘটনায় তদন্ত চলছে। মামলার তদন্তে তাঁর সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *