গুয়াহাটি হোটেলে সাইবার অপরাধীদের আস্তানা, গ্রেফতার ৬

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : গুয়াহাটির হাতিগাঁও এলাকার একটি হোটেল থেকে ছয়জন সন্দেহভাজন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে নগরবেড়া পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে হোটেল ‘মেজেস্টি মেনর’-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ঝাড়খণ্ডের সাফাকত আনসারি, টুপামারির আসিক মাহবুব আলম, রংগেশ্বরীর আরিফুল ইসলাম, ১ নম্বর টুপামারির জাহিদুল ইসলাম, ভেটাপাড়ার ধ্রুবজ্যোতি ভূঞা এবং ৩ নম্বর দক্ষিণ রাংগাপানির জমির মোল্লা রয়েছেন।

অভিযানে পুলিশ তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, বেশ কয়েকটি এটিএম কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করেছে। এছাড়া সাইবার অপরাধী চক্রটির ব্যবহৃত একটি গাড়ি ও একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ওই ব্যক্তিদের সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে। উদ্ধার হওয়া সামগ্রী ও তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চক্রটির কার্যকলাপ সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *