গুয়াহাটির কৃষি ভবনে জ্যেষ্ঠ সহায়কের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গুয়াহাটির কৃষি ভবনে এক জ্যেষ্ঠ সহায়কের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষি বিভাগের কার্যালয়ের প্রথম তলার একটি বাথরুম থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিকে কৃষি সঞ্চালকালয়ের জ্যেষ্ঠ সহায়ক রঞ্জয় বরুয়া হিসেবে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, রঞ্জয় বরুয়া কৃষি বিভাগের আবাসনেই থাকতেন। বুধবার বিকেল প্রায় ৫টা নাগাদ কৃষি বিভাগের প্রধান প্রবেশদ্বারের সামনে শেষবারের মতো রঞ্জয় বরুয়াকে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে কৃষি ভবনের প্রথম তলার একটি বাথরুমে রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ দেখতে পাওয়া যায়।

জানা গেছে, মৃত রঞ্জয় বরুয়ার বাড়ি শোণিতপুর জেলার রঙাপাড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। বরুয়ার মৃত্যুর কারণ কী এবং কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিষয়ে আরও তথ্য সামনে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *