বরাক তরঙ্গ, ২ অক্টোবর : গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (GMCH)-এর ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মনোজ কুমার বৈশ্যকে উৎকোচ নেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদনের নামে ৮ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছিল চিকিৎসকটির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালের নভেম্বর মাস থেকেই তাঁকে সাময়িকভাবে বরখাস্ত (নিলম্বিত) করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে তদন্ত চলার পর অবশেষে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



