গুয়াহাটি থেকে ২৬টি বিরল টোকে গেকো উদ্ধার, ধৃত দুই

বরাক তরঙ্গ, ২৩ মে : গুয়াহাটি পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ও বন বিভাগের যৌথ অভিযানে বাসিষ্ঠা এলাকার কাছে ২৬টি বিরল টোকে গেকো (Tokay Gecko) উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এই বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের পরিচয় ইকরামুল হুসেন ও জামিরউদ্দিন হিসেবে জানা গেছে। ইকরামুলের বাড়ি নগাঁও জেলায় এবং জামির…

Read More

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

বরাক তরঙ্গ, ২৩ মে : খারুপেটিয়ায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল শংখধর শইকিয়া। জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতরভাবে আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। নিহত শংখধর শইকিয়া খারুপেটিয়া থানায় ল্যান্স নায়েক পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি দরং জেলার দুনী এলাকায়। এই আকস্মিক ঘটনায় পুলিশ মহলসহ এলাকাজুড়ে শোকের…

Read More

বিধানসভার অধ্যক্ষ রঞ্জিতকুমার দাসকে শুভেচ্ছা জানালেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল

মোহাম্মদ জনি, গুয়াহাটি।বরাক তরঙ্গ, ২২ মে : অসম বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পাথারকান্দির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ষোড়শ অসম বিধানসভার অধ্যক্ষ হিসেবে দ্বিতীয়বারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা জানান কৃষ্ণেন্দু পাল। শুক্রবার বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে অধ্যক্ষের কার্যালয়ে…

Read More

শাসক-বিরোধী দলের বিধায়কদের ফটো সেশন রাজ্যপালের

মোহাম্মদ জনি, গুয়াহাটি।বরাক তরঙ্গ, ২২ মে : রাজ্যপাল লক্ষ্মণ আচার্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শাসক-বিরোধী দলের বিধায়কদের উপস্থিতিতে শুক্রবার অসম বিধানসভা ভবনের সামনে এক ঐতিহাসিক ফটো সেশনের মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও গণতান্ত্রিক মূল্যবোধের এক উজ্জ্বল বার্তা উঠে আসে। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে ষোড়শতম অসম বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর প্রথা অনুযায়ী এই বিশেষ ফটো…

Read More

ক্ষমা প্রার্থনা করলেন বসন্তকুমার গোস্বামী

বরাক তরঙ্গ, ২১ মে : সংবাদ মাধ্যমকে দোষারোপ করে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি শেষ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করলেন বসন্তকুমার গোস্বামী। ‘মিঞা’ সম্প্রদায়কে তুষ্ট করার অভিযোগে জাতিগত পরিচয় এবং অসমের ঐতিহ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। যদিও পরে ক্ষমা চান, তবে সেই সঙ্গে সংবাদ মাধ্যমের বিরুদ্ধেই তাঁর বক্তব্য বিকৃতভাবে প্রচার করার অভিযোগ তোলেন সাহিত্য সভার…

Read More

শপথ নিয়েই “মমতা দিদি জিন্দাবাদ” স্লোগান, চর্চার কেন্দ্রবিন্দুতে তৃণমূল বিধায়ক শেরমান আলি

বরাক তরঙ্গ, ২১ মে : শপথ গ্রহণের মঞ্চেই “মমতা দিদি জিন্দাবাদ” স্লোগান তুলে নতুন বিতর্কের জন্ম দিলেন নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক শেরমান আলি। বৃহস্পতিবার অসম বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম— সর্বত্রই শুরু হয়েছে ব্যাপক চর্চা। সাধারণত বিধানসভার শপথ অনুষ্ঠান সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের গাম্ভীর্যের মধ্য…

Read More

অসমিয়া ভাষায় শপথ বরাকের দুই কংগ্রেসি বিধায়কের

বরাক তরঙ্গ, ২১ মে : একদিকে যখন রাভা, কার্বি ও কোচ-রাজবংশী সম্প্রদায়ের বিধায়কেরা নিজেদের মাতৃভাষায় শপথ গ্রহণ করে ভাষাগত বৈচিত্র্যের বার্তা দেন, ঠিক সেই সময় ভিন্ন পথে হেঁটে বিতর্কে জড়ালেন বরাক উপত্যকার কংগ্রেসের দুই বাঙালি বিধায়ক। মাত্র দু’দিন আগেই বরাক উপত্যকা-সহ প্রতিবেশী রাজ্যগুলিতে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়েছে ভাষা শহিদ দিবসের একাদশ শহিদকে। সেই আবহের…

Read More

শপথের পর নতুন প্রত্যয়ের বার্তা কংগ্রেসের ১৯ বিধায়কের

গুয়াহাটি থেকে মোহাম্মদ জনি। বরাক তরঙ্গ, ২১ মে: রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবারের দিনটি হয়ে উঠল বিশেষ তাৎপর্যপূর্ণ। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ বিধানসভায় শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন কংগ্রেসের নবনির্বাচিত ১৯ জন বিধায়ক ও সদস্যা। শপথ অনুষ্ঠান শেষে বিধানসভা ভবনের সামনে একসঙ্গে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দেন তাঁরা। মুহূর্তেই সেই ছবি রাজনৈতিক মহল ও সাধারণ…

Read More

উৎকোচ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার ACS আধিকারিক

বরাক তরঙ্গ, ২১ মে : উৎকোচ নিতে গিয়েই দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়লেন এক সরকারি আধিকারিক। ৫০ হাজার টাকা উৎকোচ গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ACS আধিকারিক লাচিতকুমার দাসকে। জানা গেছে, অভিযুক্ত লাচিত কুমার দাস গুয়াহাটির রূপনগরে অবস্থিত সেটেলমেন্ট অধিকর্তার কার্যালয়ে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, একটি কাজ করে দেওয়ার নাম করে তিনি ৫০ হাজার…

Read More

বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ পদে নির্বাচিত রঞ্জিতকুমার

বরাক তরঙ্গ, ২১ মে : আনুষ্ঠানিকভাবে অসম বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন রঞ্জিতকুমার দাস। বুধবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে অধ্যক্ষ পদে নির্বাচিত ঘোষণা করা হয়। প্রোটেম স্পিকারের আসনে থেকে এই ঘোষণা করেন চন্দ্রমোহন পাটোয়ারী। রঞ্জিতকুমার দাসের বিরুদ্ধে অন্য কোনও প্রার্থী মনোনয়ন দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ার পর বিধানসভার…

Read More