বরাক তরঙ্গ, ১২ মে : শপথ গ্রহণ অনুষ্ঠানের পর কাটিগড়াসহ কাছাড় জেলার বিজেপি কর্মীদের বিদায় জানাতে গুয়াহাটি রেলস্টেশনে উপস্থিত হন কাটিগড়া বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার খানাপাড়ায় অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে কাছাড়ের বহু কর্মীসমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে গুয়াহাটি রেলস্টেশনে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের শুভেচ্ছা জানান বিধায়ক কমলাক্ষ ও সাংসদ পরিমল। এসময় স্টেশনে উৎসাহ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কর্মীদের উদ্দেশে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, দলীয় কর্মীদের নিষ্ঠা, আত্মত্যাগ ও মানুষের জন্য নিরলস কাজ করাই বিজেপি পরিবারের আসল শক্তি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছেছে এবং আগামী দিনেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সাংসদ পরিমল শুক্লবৈদ্যও কর্মীদের ধন্যবাদ জানিয়ে মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এই বিদায় মুহূর্ত দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে



