নৃশংস হত্যাকাণ্ড, মাকে পিটিয়ে খুন, গ্রেফতার নেশাগ্রস্ত ছেলে

Spread the news

বরাক তরঙ্গ, ২ আগস্ট : গুয়াহাটি খারঘুলির নেপালি চক এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নেশাগ্রস্ত এক যুবক নিজের মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ঘটনায় অভিযুক্ত দীপেন বড়োকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম মালতী বড়ো। রবিবার খারঘুলির নেপালি চক এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নেশাগ্রস্ত অবস্থায় দীপেন বড়ো তাঁর মায়ের ওপর অতর্কিতে হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় মালতী বড়োকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরই অভিযুক্ত দীপেন বড়োকে আটক করে গ্রেফতার করে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে খারঘুলির নেপালি চক এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *